নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অভিনয় জগতের জনপ্রিয় মুখ অভিনেতা রনিত রায়। সিনেমা থেকে শুরু করে ধারাবাহিক সব জায়গাতেই সাফল্য পেয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি নিরাপত্তা রক্ষীদের একটি সংস্থা চালান। এবার এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মহিলাদের থেকে টাকা চেয়ে বেড়াচ্ছেন তিনি। এই অভিযোগ চোখে পড়তেই সকলকে সাবধান করলেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় নিজের পেজ থেকে অভিনেতা প্রতারণা সংক্রান্ত একটি দীর্ঘ পোস্ট করেন। সেখানে তিনি পরিষ্কার জানান আমি দেখলাম এক ব্যক্তি আমার নাম করে কিছু মানুষের সঙ্গে বিশেষ করে মেয়েদের সঙ্গে যোগাযোগ করে মেয়েদের থেকে টাকা চাইছেন। এমনকি তাদেরকে কাজ দেওয়া হবে বলেও আশ্বাস দিচ্ছেন। অভিনেতা প্রতারকের মেল আইডিসহ একাধিক তত্ত্ব নিজের পোষ্টের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আশ্বাস দিয়েছেন পরবর্তী সময়ে যদি তার নাম করে কেউ টাকা চায় তাহলে সেই ব্যক্তি যেন তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি প্রতারকের উদ্দেশ্যে বলেন পুলিশ খুব শীঘ্রই আপনার কাছে যাচ্ছে।

এই ঘটনা প্রসঙ্গে অভিনেতা রনিত সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান, তিনি বা তার সহকারি দলের কেউ সমাজ মাধ্যমে পরিচিত কোন মহিলার সঙ্গে যোগাযোগ করে না। তাদের থেকে টাকা চাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি সকল মানুষকে প্রতারণা থেকে সাবধানে থাকতে বলেন।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের