নিজস্ব প্রতিনিধি, লন্ডন – ভয়ংকর কাণ্ড লন্ডনগামী ট্রেনে। যাত্রীদের লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরির আঘাত করা হয়। এর জেরে গুরুতর আহত হয়েছেন ১০। গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন ২ যুবককে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
সূত্রের খবর, শনিবার রাতে কেমব্রিজশায়ারে একটি ট্রেনের ভিতর আচমকা ঢুকে পরে আততায়ীরা। এরপরই এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে তাঁরা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এদিক অদিক ছোটাছুটি করতে থাকেন যাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হান্টিংডন স্টেশনে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি।
আহত ১০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই সন্দেহভাজন ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে এই হামলা চালানো হল, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার লিখেছেন, “হান্টিংডনের কাছে একটি ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এটি খুবই উদ্বেগজনক। আহতদের পরিবারের পাশি আমরা রয়েছি। দ্রুত পদক্ষেপ করার জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকল কর্মীদের ধন্যবাদ জানাই।“
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের