নিজস্ব প্রতিনিধি, কিয়েভ - পড়াশোনার জন্য রাশিয়ায় গিয়েছিলেন এক ভারতীয় যুবক। তবে মাদক মামলায় জড়িয়ে জেল হেফাজত হয় তাঁর। জেলযাত্রা এড়াতে রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দেন তিনি। রাশিয়ার হয়ে যুদ্ধও করে সে। এরপর ইউক্রেনের সেনার হাতে বন্দি হয়ে যান ভারতীয় যুবক। এই তথ্য স্বীকার করেছে কিয়েভের ভারতীয় দূতাবাস।
সূত্রের খবর, বন্দি ভারতীয় যুবকের নাম মাজোতি সাহিল মহম্মদ হুসেন। বয়স ২২। গুজরাতের মোরবির বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় ইউক্রেন সেনার তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে মাজোতিকে বলতে শোনা গিয়েছে, পড়াশোনার জন্য ভারত থেকে রাশিয়া গিয়েছিলেন তিনি। যদিও পরে মাদক মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। ৭ বছরের জেল হেফাজতের সাজা পান মাজোতি।
মাজোতি জানিয়েছেন, “১ অক্টোবর রুশ সেনার হয়ে যুদ্ধে পাঠানোর আগে মাত্র ১৬ দিনের প্রশিক্ষণ দেওয়া হয় আমাকে। আমি প্রায় ২-৩ কিলোমিটার দূরে ইউক্রেন সেনার মুখোমুখি হয়েছিলাম। ওই অবস্থায় নিজের রাইফেল নামিয়ে রেখে আত্মসমর্পণ করি। আমাকে যে অর্থের বিনিময়ে যুদ্ধে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল সেই অর্থ আমি পাইনি। ওরা মিথ্যে কথা বলেছিল। ফলে আমি রাশিয়ায় ফিরে যাওয়ার পরিবর্তে ইউক্রেনের কারাগারে যাওয়াই পছন্দ করি।“
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের