নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রামনবমী উদযাপন ঘিরে উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছুটির দিনেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুজোর আয়োজন করে ABVP ও একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। এর প্রতিবাদে পাল্টা স্লোগান তোলেন একাংশ পড়ুয়া। যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বৃহস্পতিবার সারা রাজ্যের সঙ্গে রামনবমী উদযাপনের অংশ হিসেবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু’টি আলাদা জায়গায় পুজোর আয়োজন করা হয়। একটি আয়োজন করে এবিভিপি এবং অন্যটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। পুজোর সময় ক্যাম্পাসে ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা যায়। তবে এই আয়োজনের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের একাংশ ছাত্রছাত্রী। তাদের অভিযোগ, শিক্ষাঙ্গনে এই ধরনের কর্মসূচি সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে।
প্রতিবাদী পড়ুয়ারা ‘RSS-ABVP মুর্দাবাদ’, ‘ABVP দূর হটো’, ‘BJP-RSS মুর্দাবাদ’-সহ একাধিক স্লোগান তোলেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে পৌঁছন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পরিস্থিতি শান্ত রাখার আবেদন জানান। উপাচার্য জানান, ' বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে পুজোর জন্য আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। ফলে ক্যাম্পাসের শান্তি বজায় রাখাটা জরুরি।'
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
স্পিকারের কলঙ্কজনক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক
তিন মাস আগেই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া
আগামী ২৯জুলাই হাজিরা দেবেন মদন মিত্র
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ জুলাই
কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের
প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ করা হয়েছে
সরকারের নতুন নির্দেশিকা প্রকাশ
নারী নির্যাতনের ঘটনায় পূর্বতন সরকারকে তোপ শুভেন্দুর
বিধানসভায় অভিষেককে প্রতিষ্ঠিত চোর বলে কটাক্ষ শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের