নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সম্প্রতি ধর্ম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিখ্যাত সুরকার এআর রহমান। মুসলিম হওয়ায় নাকি কাজ পাচ্ছিলেন না। এমনই মন্তব্য করেছিলেন তিনি। এরপর থেকেই ধেয়ে এসছে কটাক্ষের ঝড়। এবার শান্তির সন্ধানে নতুন ছবির প্রচারের আগে সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিলেন এএআর রহমান। চেন্নাইয়ে এক লাইভ কনসার্টে এই নিয়ে ঘোষণা করলেন তিনি।
২০২৬ সালের মার্চ মাস থেকেই শুরু হবে নানা প্রচারমূলক অনুষ্ঠান। রনবীর কাপুর অভিনীত রামায়ণ ছবির দায়িত্বে রয়েছেন তিনি। অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমারও সামলাবেন এই ছবির সঙ্গীতের দায়িত্ব। বিতর্কিত মন্তব্যের পর এবার তার সামনে সোনালী সময়। তাই বিশেষভাবে পেশায় মন দিতে সোশ্যাল মিডিয়ার নানারকম মন্তব্য থেকে নিজেকে দূরে রাখতে এহেন সিদ্ধান্ত নিলেন সুরকার।
আগামী ৪০ সপ্তাহ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন এএআর রহমান। সোশাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখে সকলকে বিরাট চমক দিতে চলেছেন সঙ্গীত পরিচালক। নিজেকে আরও নতুনভাবে সকলের সামনে উপস্থাপন করতে চলেছেন তিনি। কাজের মাধ্যমেই সমস্ত বিতর্কের অবসান ঘটাবেন বলে ধারণা নেটিজেনদের। উল্লেখ্য , রামায়ণ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতেশ তিওয়ারি। যেখানে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী।রাবণের ভূমিকায় থাকবেন যশ। এছাড়াও রয়েছেন সানি দেওল-সহ আরও অনেকে।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের