নিউজ ডেস্ক - অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের অর্থ আত্মসাতের অভিযোগ ঘিরে ক্রমশ বাড়ছে বিতর্ক। সেই আবহে এবার সরাসরি মন্দির পরিচালনাকারী ট্রাস্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাম মন্দির আন্দোলনের দুই প্রবীণ মুখ বিনয় কাটিহার ও ব্রিজভূষণ শরণ সিং। তাঁদের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। একইসঙ্গে তদন্তের অগ্রগতিও এই বিতর্ককে আরও উসকে দিয়েছে।
সম্প্রতি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেন, রাম মন্দিরে ভক্তদের দেওয়া কোটি কোটি টাকা হিসাবের বাইরে চলে গিয়েছে। তাঁর দাবি, এই ঘটনা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা রামভক্তদের কাছেও অত্যন্ত হতাশাজনক। বিষয়টি নিয়ে আদালতের হস্তক্ষেপও দাবি করেন তিনি। প্রথমদিকে এই অভিযোগ অস্বীকার করে মন্দির ট্রাস্ট। তবে পরে অভ্যন্তরীণ পর্যালোচনায় কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের খোঁজ মেলে বলে জানা যায়।
এরপর ট্রাস্টের তরফেই উত্তরপ্রদেশ সরকারের কাছে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের সিট গঠন করেছে যোগী আদিত্যনাথ সরকার। ওই দলে রয়েছেন আইএএস আধিকারিক বিজয় বিশ্বাস পন্থ, প্রাক্তন আইজি কিরণ এস এবং অর্থদপ্তরের বিশেষ সচিব নীল রতন। তদন্ত চলাকালীন মন্দিরের দুই কর্মচারীকে হেফাজতে নিয়েছে অযোধ্যা পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। প্রাথমিক সূত্রের দাবি, তাঁদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ এবং সোনার গয়না উদ্ধার হয়েছে।
এই আবহেই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির বর্ষীয়ান নেতা বিনয় কাটিহার। তাঁর অভিযোগ, বর্তমানে যাঁরা ট্রাস্ট পরিচালনা করছেন, তাঁদের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। একইসঙ্গে তিনি দাবি করেন, ট্রাস্টের সঙ্গে আন্দোলনের পুরনো কর্মীদের কোনও যোগাযোগ রাখা হয় না। কাটিহারের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বিজেপির আর এক প্রবীণ নেতা ব্রিজভূষণ শরণ সিংও।
ব্রিজভূষণ বলেন, 'বিনয় কাটিহার দীর্ঘদিন ধরে রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি যে অভিযোগ তুলেছেন, তা গুরুত্ব দিয়েই দেখা উচিত। এই বিষয়ে সব কথা প্রকাশ্যে বলা সম্ভব নয়। কারণ যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁরা অত্যন্ত প্রভাবশালী'।
এদিকে, তদন্ত এখনও চলছে। অর্থ তছরুপের অভিযোগ কতটা সত্য, এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে বিশেষ তদন্তকারী দল। ফলে আগামী দিনে এই মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের