নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটাভুটি ছাড়াই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসনে নির্বাচিত হলেন পাঁচ প্রার্থী। তৃণমূল কংগ্রেসের চারজন এবং বিজেপির একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন। তৃণমূলের তরফে রাজ্যসভায় যাচ্ছেন রাজীব কুমার , কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামী। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন বাবুল সুপ্রিয়।
রাজ্যসভা নির্বাচনে মোট পাঁচটি আসনের জন্য পাঁচজনই মনোনয়ন জমা দেওয়ায় শুরু থেকেই পরিষ্কার ছিল যে ভোটাভুটি হবে না। সেই মতো কোনও নির্বাচন ছাড়াই পাঁচ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এদিন বিধানসভায় এসে রিটার্নিং অফিসারের কাছ থেকে জয়ীর শংসাপত্র গ্রহণ করেন চারজন প্রার্থী। তৃণমূলের প্রার্থী মেনকা গুরুস্বামী উপস্থিত থাকতে না পারায় তার হয়ে শংসাপত্র গ্রহণ করেন অরূপ বিশ্বাস।
তৃণমূলের চার প্রার্থীর মধ্যে বাবুল সুপ্রিয় ছাড়া বাকি তিনজন প্রথমবার সংসদে সাংসদ হিসেবে পা রাখতে চলেছেন। এদিন রিটার্নিং অফিসারের ঘরে একটি বিশেষ মুহূর্তও দেখা যায় হাত মেলান বাবুল সুপ্রিয় এবং বিজেপির নবনির্বাচিত সাংসদ রাহুল সিনহা। উল্লেখ্য, বাবুল যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন রাহুল সিনহা।
জয়ের শংসাপত্র হাতে নিয়ে বাবুল সুপ্রিয় জানান, 'কেন্দ্রের মন্ত্রী হিসেবে রাজ্যসভায়ও আমার যাতায়াত ছিল। ওটা আমার চেনা জায়গা। রাজ্যসভায় গিয়ে রাজ্যের কথা তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য হবে।' পাশাপাশি, কোয়েল মল্লিক বলেন, ' আমি সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই। রাজ্যের হয়ে সংসদে কাজ করতে চাই।' আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারেও থাকবেন বলে জানান তারকা সাংসদ।
শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত
শনিবারই তাদের আদালতে তোলা হবে
আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে LIC
দমদম বিমানবন্দরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক
তদন্তে সহযোগিতার বার্তা শোভনদেব চট্টোপাধ্যায়ের
এই বিষয়ে স্কুলে স্কুলে প্রচারের নির্দেশ রেল কতৃপক্ষের
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা