নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা। লোক ভবনে গিয়ে সরকার গঠনের দাবি পেশ করল বিজেপি। রাজ্যপাল আর.এন.রবির হাতে বিধায়কদের স্বাক্ষর সম্বলিত চিঠি তুলে দেন বিধানসভার পরিষদীয় দলনেতা তথা হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু।
শুক্রবার সন্ধ্যায় লোক ভবনে পৌঁছে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর, তাপস রায় সহ একাধিক নবনির্বাচিত বিধায়ক ও নেতা। উপস্থিত ছিলেন মোহন চরণ মাঝিও।
লোক ভবনে রাজ্যপালের হাতে যে চিঠি তুলে দেওয়া হয়েছে, তাতে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সমর্থনের স্বাক্ষর রয়েছে। সেই সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা চূড়ান্ত হল। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপের মাধ্যমে বাংলায় ক্ষমতার পালাবদল এখন সম্পূর্ণরূপে সরকারি স্বীকৃতি পেল।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যপালের হাত থেকে শপথ নেবেন শুভেন্দু অধিকারী ও তার মন্ত্রিসভা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় নেতা ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের