নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির ঐতিহাসিক জয়ের পর নতুন সরকার গঠনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আর সেই আবহেই শাহর এই সফর ঘিরে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।
শুক্রবার বেলা ১১টার কিছু পর কলকাতা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ রাজ্য নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ মুখ। বিমানবন্দর থেকে শাহ সরাসরি যান দক্ষিণেশ্বর কালীমন্দিরে। সেখানে পুজো দিয়ে তিনি রওনা দেন নিউ টাউনের একটি হোটেলের উদ্দেশ্যে।
দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা শাহের। এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম। বিজেপির সাংগঠনিক রীতি অনুযায়ী, পরিষদীয় দলনেতা নির্বাচনের মাধ্যমেই স্থির হয় মুখ্যমন্ত্রীর নাম। সেই কারণেই এই বৈঠক ঘিরে রাজনৈতিক উত্তেজনা এখন চরমে।
বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের দায়িত্বে কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। তার সহকারী হিসেবে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। নবনির্বাচিত বিধায়কদের মতামত নিয়েই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা করা হবে। নিউ টাউনের হোটেলেই মধ্যাহ্নভোজ এবং রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে শাহর। শনিবার সেখান থেকে তিনি সরাসরি যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে শপথ নেবে বাংলার নতুন সরকার।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের