নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের রাজ্যের প্রথম সারির হাসপাতালে বিশৃঙ্খলা। পুলিশের সামনেই মোবাইল চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি। অভিযোগ, হাসপাতালের ভেতরেই রোগীর আত্মীয়রা ওই যুবকের উপর চড়াও হন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী আসেন এসএসকেএম হাসপাতালে। তাদের পরিবারের সদস্যরা হাসপাতাল প্রাঙ্গণে দিনরাত সময় কাটান, অনেকেই টানা কয়েকদিন ধরে বাইরে বসে থাকেন। অভিযোগ, গত কয়েকদিন ধরেই হাসপাতাল চত্বর থেকে বারবার রোগীর আত্মীয়দের টাকা, মোবাইল ও ব্যাগ হারিয়ে যাচ্ছিল। তবে কে এই চুরির নেপথ্যে রয়েছে, তা বুঝে উঠতে পারছিল না কেউ।
তবে রবিবার দুপুরে এক যুবককে মোবাইল চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলেন কয়েকজন আত্মীয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উপস্থিত লোকজন ওই যুবককে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করেন। অভিযোগ, হাসপাতালে কর্তব্যরত পুলিশের সামনেই বেশ কিছুক্ষণ এই মারধর চলতে থাকে। পুলিশ ও হাসপাতাল নিরাপত্তারক্ষীরা বহু চেষ্টার পর পরিস্থিতি সামাল দেয়।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুলিশ আক্রান্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের