নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে সরকারি হাসপাতাল গুলিতে একের পর ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনায় এবার নড়েচড়ে বসল প্রশাসন। শনিবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন।
সূত্রের খবর, রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে একের পর এক ঘটনাগুলি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনের শীর্ষমহলে। সম্প্রতি এসএসকেএম হাসপাতালে নাবালিকা ধর্ষণ এবং তার আগেই উলুবেড়িয়া হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ এই দুটি ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন ফেলেছে। যদিও দুই ক্ষেত্রেই দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তবুও সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আর তাই এবার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
এই আবহেই মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার অনুষ্ঠিত হচ্ছে উচ্চপর্যায়ের বৈঠক। মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে আলোচনায় থাকবেন সব সরকারি হাসপাতালের প্রিন্সিপাল ও সুপাররা, জেলার প্রশাসনিক প্রধানরা এবং পুলিশের শীর্ষ কর্তারা। কলকাতা পুলিশ কমিশনারও যোগ দেবেন বৈঠকে। বৈঠকে হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসক ও রোগীর নিরাপত্তা, হাসপাতালগুলিতে নজরদারি এবং প্রশাসনিক সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের নিরাপত্তা বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের