নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের উন্নয়ন ও ঐতিহ্যের মেলবন্ধনে আন্তর্জাতিক মঞ্চে বড় স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ‘মাটির সৃষ্টি’ প্রকল্পকে স্বীকৃতি জানাল রাষ্ট্রসংঘের অধীনস্থ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। একইসঙ্গে, বাংলার ঐতিহ্যবাহী সুগন্ধি চাল গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচুরকেও আন্তর্জাতিক ‘খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য’ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে।
বুধবার এই খবর নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, FAO - র ডিরেক্টর জেনারেলের পাঠানো আনুষ্ঠানিক শংসাপত্র নবান্নে পাঠানো হয়েছে। ‘মাটির সৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পতিত ও অনাবাদী জমিকে পুনরুজ্জীবিত করে সেখানে কৃষিকাজ, ফল ও সবজি চাষ এবং জল সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, এই মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে যেমন পুকুর খনন, আধুনিক সেচব্যবস্থা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের ফলে কৃষি উৎপাদন যেমন বেড়েছে, তেমনই লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি ও কনকচুরের মতো ঐতিহ্যবাহী সুগন্ধি চালের আন্তর্জাতিক স্বীকৃতি বাংলার খাদ্য সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। এই আন্তর্জাতিক সম্মানকে বাংলার কৃষক ও গ্রামীণ মানুষের পরিশ্রমের স্বীকৃতি বলেই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা