নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগে চরম আতঙ্ক ছড়াল এলাকাজুড়ে। ভাঙড় ২ নম্বর ব্লকের কাটাডাঙ্গা এলাকায় এই রাজনৈতিক সংঘর্ষ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
গত ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কর্মী সমর্থকদের কলকাতায় যাওয়ার সময় থেকেই উত্তেজনার সূত্রপাত। সেই ঘটনাকে কেন্দ্র করেই আইএসএফ ও তৃণমূলের মধ্যে বচসা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন তৃণমূলের লোকেরা লাঠি, বোম নিয়ে এসে হামলা চালায়। শুধু তাই নয়, আইএসএফ নেতা ওহিদুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। ঘটনায় একাধিক আইএসএফ কর্মী আহত হয়েছেন।
আইএসএফ নেতা ওহিদুল ইসলামের অভিযোগ, '২১ জানুয়ারি আমাদের এখান থেকে অনেক ছেলেরা যায়। কিন্তু তৃণমূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের ছেলেদের হুমকি দিচ্ছিল তখন প্রতিবাদ করায় তৃণমূলের লোকেরা লাঠি, বোম, বন্দুক নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। পুলিশের সামনে মারধর করছে কিন্তু পুলিশ চুপচাপ রয়েছে। শওকত মোল্লার লোকেরা হামলা চালিয়েছে। গতকাল থেকে পুলিশের কাছে অভিযোগ জানিয়ে যাচ্ছি কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় সময় বলে দেবে কি হবে।'
যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। তৃণমূল নেতা খয়রুল ইসলামের বক্তব্য, 'যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন। নওশাদ সিদ্দিকীর লোকেদের কাজ হচ্ছে শান্ত ভাঙড়কে অশান্ত করা। এরা মানুষের জন্য রাজনীতি করে না সাম্প্রদায়িক ভাবে রাজনীতি করে। এখন থেকে সাবধান না হলে ভবিষ্যতে মানুষই জবাব দেবে ভোটের মাধ্যমে।'
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের