নিজস্ব প্রতিনিধি , দোহা - এশিয়া কাপে পরপর তিন ম্যাচে পাকিস্তানকে নিজেদের ঠিকানা বুঝিয়ে দেয় ভারত। তবে ছোটদের রাইজিং এশিয়া কাপে পাকিস্তানের কাছেই হার স্বীকার করল বৈভব সূর্যবংশীরা। ৮ উইকেটে হারল ভারত। ম্যাচের একটি মূল্যবান সিদ্ধান্তে আম্পায়ারের ওপর অসন্তুষ্ট ভারতীয় দল।
প্রথমে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই ১৩৬ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাব মাজ সাদাকাতের অর্ধশতরান করেন। তার এই ইনিংসের জেরেই ৮ উইকেট বাকি থাকতে জিতল পাকিস্তান। দশম ওভারের একটি ক্যাচ নিয়েও মূলত সমস্যা।
দশম ওভারের প্রথম বলে সুযশ শর্মার একটি বল লং অন এলাকা দিয়ে তুলে মেরেছিলেন সাদাকাত। সেই ক্যাচ ধরেন নমন ধীর। টাল সামলাতে না পেরে বাউন্ডারির ও পারে পা দেওয়ার আগেই বল ছুড়ে দেন মাঠের এপারে। সেই বল ধরেন নেহাল ওয়াধেরা। আম্পায়ারেরা তখন আউট না দেওয়ায় সাদাকাত সাজঘরে ফিরে যান। প্রায় মিনিট পাঁচেক রিপ্লে দেখার পর নটআউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। ব্যাটে ফেরেন সাদাকাত। আম্পায়ারের এই সিদ্ধান্তে রীতিমত অবাক গোটা ভারতীয় দল।
এরপরই অনফিল্ড আম্পায়ারকে ঘিরে প্রতিবাদ শুরু করেন ভারতীয় শিবির। সাপোর্ট স্টাফ থেকে শুরু করে সকলেই ক্ষুব্ধ হয়ে যান। এরপর তাদের বোঝান চতুর্থ আম্পায়ার। শেষ অবধি নট আউটের সিদ্ধান্তই বহাল থাকে। নমনের পা বাউন্ডারির ওপার ছুঁয়ে গেছে বলেই মূলত আউট দেননি আম্পায়ার। সেই সাদাকাতের ব্যাটেই ম্যাচ জিতেছে পাকিস্তান।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। উবেদ শাহের প্রথম বলেই চার মেরে শুরু করেন বৈভব। পরের ওভারে শাহিদ আজিজকে একটি চার সহ একটি ছয় মারে। এরপরেই শুরু হয় উইকেট হারানোর পালা। চতুর্থ ওভারে প্রিয়াংশ আর্যকে তুলে নেন শাহিদ। সেই বিধ্বংসী ভূমিকায় ব্যাটিং করতে পারেননি বৈভব। শেষমেষ ২৮ বলে ৪৫ করে সাজঘরে ফেরেন। নমন ধীর ২০ বলে ৩৫ করেন। এরপর হর্ষ ডুবে ১৯ করেন। রান তাড়া করতে নেমে লাইন লেন্থ ছাড়াই বোলিং করতে থাকেন ভারতীয়রা। এদিকে ফিল্ডিংও তাই। সাদাকাতের ক্যাচ পড়েছে দু'বার। সাতটি চার এবং চারটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের