নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। প্রভাব পড়েছে রাজনৈতিক মহলসহ কলকাতা ময়দানেও। অভিনেতার মৃত্যুতে গাফিলতির প্রশ্ন তুলছেন তারকারা। পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছে টলিপাড়ার সিংহভাগ তারকারা। এবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে FIR দায়ের করতে চলেছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।
সূত্রের খবর , বিগত ৭২ ঘণ্টায় রাজ্যজুড়ে ঝড় বয়ে গেলেও এখনও পর্যন্ত মুখ খোলেনি ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। ইউনিটের তরফে পাওয়া বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজে অসঙ্গতি ধরা পড়েছে। বাংলা ইন্ডাস্ট্রিতে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বুধবার গল্ফগ্রিন থানায় FIR দায়ের করতে চলেছেন অভিনেত্রী।
এমনকি আর্টিস্ট ফোরামের তরফেও FIR দায়ের করার কথা। তবে এখনও অবধি তারা অভিযোগ করেছেন কিনা সেই বিষয়ে জানা যায়নি। প্রথমে টেকনিশিয়ান স্টুডিওতে মিটিংয়ের কথা থাকলেও সকলে উপস্থিত থাকতে না পারায় সেটা বাতিল হয়ে যায়। পরে প্রসেনজিতের বাড়িতে একটি বৈঠকের কথা ছিল। তবে টলিপাড়ার অন্দরমহল থেকে জানা যায় , রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিং হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকারও। সেখানেই এই অভিযোগ দায়ের করার কথা হয়।
উল্লেখ্য , দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়েই জলে তলিয়ে যান। বেশকিছুক্ষণ জলের তলায় ছিলেন। এরপর ফিরে না আসায় জলে নেমে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে অভিনেতার। গীতা এলএলবি'র পর 'ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের