নিজস্ব প্রতিনিধি, কলকাতা - তালসারিতে শুটিংয়ে গিয়ে অকালপ্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ময়নাতদন্ত হয়ে গিয়েছে। তাঁর মৃতদেহ ফিরছে কলকাতায়। এর আগে রাহুলের বিজয়গড়ের বাড়ির সামনে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্লোগান দেওয়া নিয়ে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর সঙ্গে তুমুল বচসা স্থানীয়দের।
সূত্রের খবর, এদিন সকালে প্রচারে বেরিয়ে ৬/৮৮ বিজয়গড় রোডের অনন্যা অ্যাপার্টমেন্টের সামনে যান বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। বিজেপি কর্মীদের নিয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, অভিনেতার বাড়ির সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তা নিয়ে শুরু হয় তুমুল বচসা। স্থানীয়দের দাবি, এটা স্লোগান দেওয়ার জায়গা নয়। শোকস্তব্ধ পরিবেশ রাজনৈতিক প্রচারের জন্য নয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী বলেন, ফেডারেশনটা খুব গুরুত্বপূর্ণ। এবার ফেডারেশন চালায় সিন্ডিকেট, আপনারা তো সবসময় নিজেদের স্বার্থে কাজ করেন, এবার সকলের স্বার্থটা একটু দেখবেন। আপনাদের একটা মাত্র স্বার্থ ভোটব্যাঙ্কটা যাতে ঠিক থাকে। আরেকটা হচ্ছে আমাদের নিজেদের ব্যাক্তিগত, আমজনতা। ওদের জন্য আপনাদের একটু ভাবা উচিত। যে এতগুলি আর্টিস্ট টেকনেশিয়ান যাচ্ছে, তাঁরা তাঁদের নিরাপত্তাটা কী আছে, নিশ্চয়ই প্রোডাকশন হাউজ, তাঁদেরকেও দেখা উচিত।“
উল্লেখ্য, গীতা এলএলবি'র পর 'ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়েই জলে তলিয়ে যান। বেশকিছুক্ষণ জলের তলায় ছিলেন। এরপর ফিরে না আসায় জলে নেমে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে অভিনেতার। সোমবার তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয় অভিনেতার দেহ। পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের