নিজস্ব প্রতিনিধি, বেজিং – সোমবার চীনের তিয়ানজিন শহরে এসসিও বৈঠক উপলক্ষ্যে উপস্থিত হয়েছেন ভারত, পাকিস্তান, রাশিয়া সহ মোট ২০ টি দেশের প্রতিনিধি। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখেই দৌড় মারলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। শেহবাজের এমন কাণ্ডের জেরে পাকিস্তানকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ করেছেন সমালোচকরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এসসিও বৈঠকে হচ্ছিল রাষ্ট্রনেতাদের ফোটোসেশন। মাঝখানে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একপাশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, আরেক পাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথম সারিতে দাঁড়িয়ে ছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি তোলা শেষ হতেই জিনপিংয়ের সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিলেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের দিকে দৌড় মারেন শেহবাজ। তাঁর সঙ্গে হাত মেলান পাক প্রধানমন্ত্রী।
যেখানে বাকি রাষ্ট্রনেতারা নম্র আচরণ করছেন, সেখানে পাক প্রধানমন্ত্রীর কাণ্ডে হতবাক নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়া জুড়ে পাক প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে হাসির রোল উঠেছে। এর আগে ২০২ সালের এসসিও বৈঠকে পুতিনের সামনে অস্বস্তিতে পড়েছিলেন শেহবাজ। দ্বিপাক্ষিক বৈঠক শুরুর আগে বারবার পাক প্রধানমন্ত্রীর কান থেকে খুলে পড়ে যাচ্ছিল ট্রান্সলেশন ডিভাইস। যা দেখে হেসে ফেলেছিলেন খোদ রুশ প্রেসিডেন্ট।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের