নিজস্ব প্রতিনিধি, মস্কো – ২৮ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে প্রাণঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে। এমনটাই দাবি করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। বুধবার হামলার ভিডিও প্রকাশ করে রাশিয়া। সেই ভিডিও ভুয়ো বলে দাবি করেছে তথ্য যাচাইকারী ওয়েবসাইটগুলি।
তথ্য যাচাইকারী ওয়েবসাইটগুলির দাবি, ভিডিওতে একাধিক অসঙ্গতি রয়েছে। ভিডিওটিতে একটি গাড়িকে দেখা গিয়েছে। বরফের ওপর দিয়ে যাচ্ছে। কিন্তু রাস্তায় টায়ারের কোনও চিহ্ন নেই। শব্দ খুবই নিম্নমানের। বাড়ির একেবারে কাছে বিস্ফোরণ হচ্ছে, কিন্তু তা-ও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যা কার্যত অসম্ভব। অনেকের কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নির্মিত ভিডিওটি।
রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, “২৮ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে নভগোরড প্রদেশে পুতিনের বাড়ি লক্ষ্য করে ৯১ টি দূরপাল্লার ড্রোন নিয়ে বড়সড় হামলা চালায় ইউক্রেন। সবকটি ড্রোনই ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা। কোনও ক্ষয়ক্ষতি হয়নি পুতিনের বাড়ির। এ ধরণের বেপরোয়া কার্যকলাপ জঙ্গিবাদের সমান। রাশিয়া এর কড়া জবাব দেবে। বর্তমানে রুশ-ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে আলোচনা চলছে। কিন্তু এই হামলার পর রাশিয়া তার অবস্থান পরিবর্তন করবে। আমরা আরও বড় প্রত্যাঘাতের জন্য প্রস্তুত।“
এক্স হ্যান্ডেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, “শান্তি প্রতিষ্ঠা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক স্তরে যে আলোচনা হয়েছে। তা ভেঙে ফেলতে বদ্ধপরিকর মস্কো। তাই তারা এ ধরণের বিবৃতি দিচ্ছে। রাশিয়ার এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। তারা নিজেই যুদ্ধ বন্ধ করতে চায় না। তাই তারা এ ধরণের মিথ্যাচার করছে।“
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের