নিজস্ব প্রতিনিধি, কিয়েভ – দীর্ঘ সাড়ে ৩ বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। প্রবল বৈশ্বিক চাপের মুখে পড়ে অবশেষে শান্তি ফেরানোর আলোচনায় বসতে চেয়েছিল দুই দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে কিয়েভে আসার বার্তা দিয়েছেন জেলেনস্কি।
এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “উনি নিজেও কিয়েভ আসতে পারেন। কোনও ব্যক্তি যদি যুদ্ধের সময় দেখা করতে না চান, তাহলে তাঁর এমন কিছু প্রস্তাব করা উচিত যা সকলের কাছে গ্রহণযোগ্য। আমার দেশ প্রতিদিন ক্ষেপণাস্ত্রে আক্রান্ত হচ্ছে, এই অবস্থায় আমি মস্কো যেতে পারি না। ওই সন্ত্রাসের রাজধানীতে ইউক্রেনের প্রতিনিধি হয়ে আমার যাওয়া উচিত নয়। পুতিন আসলে আমেরিকার সঙ্গে রাজনৈতিক খেলা খেলছেন। শান্তি ইস্যুতে কোনও রকম আলোচনা উনি চান না, তাই বৈঠক স্থগিত করার উদ্দেশ্যে এই প্রস্তাব করেছেন।“
সম্প্রতি ইউক্রেনের জলপথে মারণ হামলা চালিয়ে ছিল রাশিয়া। চোখের নিমেষে ছাই হয়ে যায় আস্ত একটা জাহাজ। ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয় রাশিয়া। মৃত একাধিক। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে যুদ্ধ বন্ধের কোনও পথই দেখা যাচ্ছে না।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের