নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনে ভরাডুবির ধাক্কা সামলাতে না সামলাতেই কলকাতা পুরসভায় নতুন করে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এবার মেয়র পারিষদের পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিলেন দলের বর্ষীয়ান নেতা তথা কলকাতা পুরসভার নিকাশি ও জল সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য তারক সিং। শুধু পদত্যাগই নয়, দলীয় নেতৃত্ব এবং মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে কলকাতা পুরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তারক সিং। তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত মুখ হিসেবেই পরিচিত তিনি। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে মেয়র পারিষদের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তারক সিং বলেন, ' নির্বাচনে হারের পর কেউ আসছেন না। অফিসারদের দেখা পাওয়া যাচ্ছে না। ডাকলে কয়েকজন আসছেন। বর্ষার আগে আমাদের বিভিন্ন পরিকল্পনা ছিল। কিছুই করা যাচ্ছে না। এই ভাবে কাজ করা যায় না।'
শুধু প্রশাসনিক অচলাবস্থাই নয়, মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন তিনি। চলতি মাসে মেয়র পারিষদের বৈঠক না হওয়া এবং সেই বিষয়ে কোনও আলোচনা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারক। তার বক্তব্য, 'মেয়র পারিষদের বৈঠক হল না, অথচ বিষয়টি নিয়ে কোনও আলোচনা করলেন না মেয়র। এটা অত্যন্ত হতাশাজনক।'
অভিষেকের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
বিধানসভায় তৃণমূলের অন্দরকলহ চরমে
কল্যাণের পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
২৯ জুলাই ইডির দফতরে ডাকা হয়েছে স্বয়ং মদন মিত্রকে
ইডি দফতরে হাজিরার জন্য কিছুটা সময় চেয়েছে শুভাশীষ চক্রবর্তী
২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন মন্ত্রী
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
অগস্টে টাকা পাওয়ার সম্ভাবনা কতটা তা জানুন
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের