নিজস্ব প্রতিনিধি , ওড়িশা - সকালে পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকির খবর সামনে আসে। এতে তীব্র চাঞ্চল্য ছড়ায় পুরীজুড়ে। এই হুমকির পরেই আঁটোসাঁটো নিরাপত্তা করা হল দিঘার জগন্নাথ মন্দিরে। পর্যটকের ভিড়ের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।
সূত্রের খবর, বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরের কাছে একটি দেওয়ালে দেখা যায় ইংরেজি ও ওড়িয়া ভাষায় লেখা হুমকি বার্তা। যেখানে মন্দিরে জঙ্গি হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। সেই দেওয়ালে একাধিক ফোন নম্বরও ছিল, তবে সেগুলির উৎস এখনও জানা যায়নি। এছাড়াও, এলাকায় কিছু লাইট ও লাইট পোস্টে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বিষয়টি তদন্তে নেমেছে ওড়িশা পুলিশ ও গোয়েন্দারা।
এই ঘটনার পরই দিঘার জগন্নাথ মন্দিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। দর্শনার্থীদের প্রবেশপথে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর, প্রতিটি ব্যাগ তল্লাশি করা হচ্ছে। পাশাপশি, মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা, যাতে কোনওভাবেই নিরাপত্তায় ফাঁক না থাকে।
পুরীর হুমকির ঘটনার পর দিঘার জগন্নাথ মন্দিরেও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। দর্শনার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সবদিক খতিয়ে দেখে আঁটসাঁট ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের