নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের জোরদার পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার ভোর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় একযোগে একাধিক অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের কেন্দ্রে এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার বাড়ির পাশাপশি একাধিক ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তল্লাশি অভিযান ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ব্যবসায়ী অয়ন শীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। শনিবার সকাল ৬ টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মদন মিত্রের ভবানীপুরের বাসভবনে পৌঁছান তদন্তকারীরা। পাশাপাশি কালীঘাট, জোকা ও দক্ষিণেশ্বরে অবস্থিত তার সঙ্গে যুক্ত একাধিক ঠিকানাতেও তল্লাশি চালানো হয়।
তদন্তকারী সংস্থার দাবি, প্রাথমিক তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং অন্তত ৬ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। ওই নথিগুলি খতিয়ে দেখে আর্থিক লেনদেন ও সম্ভাব্য অনিয়মের সূত্র খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। একইসঙ্গে বিধায়ককে বিভিন্ন আর্থিক বিষয় ও নিয়োগ সংক্রান্ত প্রশ্নে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানা গেছে। শুধু মদন মিত্রের ঠিকানাই নয়, বেলেঘাটা, সন্তোষপুরের একটি ক্লাব এবং বেহালার কয়েকটি নির্দিষ্ট স্থানেও তল্লাশি চালিয়েছে ইডি।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের