নিজস্ব প্রতিনিধি, জম্মু – পুলিশকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। শুধু তাই নয়, জম্মুতে পুলিশি হেফাজত থেকে চম্পট দিয়েছে ২ পাকিস্তানি সহ ৩ জন। এই ঘটনার পরই আন্তর্জাতিক সীমান্ত জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, কারোর খোঁজ পায়নি পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্তের কাছে জম্মুর আরএস পুরায় এলাকায় একটি জুভেনাইল হোমে। আচমকা হোমের কর্তব্যরত দুই পুলিশকর্মীর ওপর হামলা চালায় ৩ জন। তাঁদের রক্তাক্ত অবস্থায় ফেলে চম্পট দেয় ৩ জন। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর আহত ২ পুলিশকর্মীকে। ইতিমধ্যেই সেই সময়ের একটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, ৩ জনের মধ্যে ২ জন পাকিস্তানের নাগরিক। তাঁদের নাম সুনা উল্লাহ এবং আহসান আনোয়ার। তৃতীয় ব্যক্তি করজিৎ সিং ওরফে গুগ্গা। জম্মুর আরএস পুরার ডাবলেহারের বাসিন্দা। পালানোর জন্য একটি বন্দুক ছিনতাই করে অভিযুক্ত তিনজন। প্রাথমিকভাবে অনুমান, সাম্বা সেক্টর হয়ে জাতীয় সড়ক ব্যবহার করে পালিয়েছে অভিযুক্তরা। পলাতকদের খোঁজে গঠন করা হয়েছে বিশেষ দল। সমস্ত গাড়ি-বাইকের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের