নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গত শুক্রবার গভীর রাতে নয়ডায় গাড়ি সহ জল জমা গভীর গর্তে পড়ে এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। এই ঘটনায় উদ্ধারকাজ নিয়ে প্রশ্ন তুলেছেন নয়ডায় মৃত ইঞ্জিনিয়ারের বাবা রাজকুমার মেহতা। তাঁর প্রশ্ন, “পুলিশ আসার পরও ছেলেকে কেন জীবিত উদ্ধার করা গেল না?”
সংবাদমাধ্যমকে রাজকুমার মেহতা বলেন, “আমার জীবনে এই প্রথম এত অসহায় লাগছে। চোখের সামনে ছেলেকে মরতে দেখলাম। ওকে বাঁচাতে পারলাম না। শুধু বার বারই কানে ভাসছে, বাবা আমাকে বাঁচাও। ন্যায়বিচারের জন্য যত দূর যেতে হয় যাব। আমার ছেলের মৃত্যুর জন্য যাঁরা দায়ী, তাঁদের সকলকে জেলে পাঠানোর ব্যবস্থা করব।“
রাজকুমারের অভিযোগ, “জল এতটাই ঠান্ডা ছিল যে জলাশয়ে প্রথমে নামতে চাননি উদ্ধারকারীরা। রাত ১টা ১৫ মিনিট নাগাদ আসে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনার ২ ঘণ্টা পর আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমার ছেলে ৯০ মিনিট ধরে বাঁচার জন্য চিৎকার করে গিয়েছেন। পুলিশ আসার পরও ছেলেকে কেন জীবিত উদ্ধার করা গেল না?”
উল্লেখ্য, অফিস থেকে বাড়ি ফিরছিলেন ২৭ বছরের যুবরাজ মেহতা। বাড়ি ফেরার পথে কুয়াশায় রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ায় নয়ডার সেক্টর ১৫০-এর বাঁক ঘুরতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বাণিজ্যিক প্রকল্পের জন্য খনন করা ৭০ ফুটের কাদাজল ভরা গর্তের মাঝামাঝি জায়গায় এসইউভি গাড়ি নিয়ে পড়ে যান যুবরাজ মেহতা।
নিজেকে বাঁচাতে কোনওরকমে চালকের আসন থেকে বেড়িয়ে গাড়ির ছাদে উঠে দাঁড়ান যুবরাজ। ওই অবস্থায় বাবাকে ফোন করে তিনি বলেন, “বাবা, আমি জল ভরা একটি গভীর গর্তে পড়ে গিয়েছি। আমি ডুবে যাচ্ছি। প্লিজ, এখানে এসে আমাকে বাঁচাও। আমি মরতে চাই না।“ ছেলের কাতর আর্জিতেও কিছুই করতে পারেননি বাবা। মৃত্যু হয় যুবরাজ মেহতার। এই ঘটনার পরই নয়ডা প্রশাসনের সিইও এম লোকশকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা