নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শৈশব হয়তো আমরা সবথেকে বেশি মিস করি। কেউ কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় আবার অনেকের গোটা শৈশব কেটে যায় রাস্তায়। আজ কলকাতার বুকে রয়েছে প্রায় কয়েকশো পথ শিশু। তাদের মুখেও হাসি ফোটানো যায়। তাদেরও হাসতে ইচ্ছে করে। রোজ সমাজের তুচ্ছ তাচ্ছিল্য থেকে বাঁচাতে তাদের জন্য অভিনব উদ্যোগ নিল উদ্দীপনী ক্লাব। সম্পূর্ণ বিনা পয়সায় তাদের সার্কাসের আনন্দ উপভোগ করাল স্বেচ্ছাসেবী সংগঠন।

সারাবছর পথ শিশুদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে এই উদ্দীপনী ক্লাব। বিনামূল্যে শিক্ষা প্রদান করে থাকেন তারা। কোনো সরকারি সাহায্য ছাড়াই ৪০০০ এর বেশি পথ শিশুকে তাদের শিক্ষামূলক ও অন্যান্য কর্মসূচির আওতায় নিয়ে এসেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার এই সার্কাসে নিয়ে এসে প্রায় ১৫৫ জন পথ শিশুর মুখে হাসি ফোটাল তারা। ‘শৈশব' ও ‘সেভ দি চিলড্রেন’ নামের দুই এনজিওর বাচ্চাদের একটি সুন্দর দিন উপহার দিলেন তারা। ভবিষ্যতে এমন আরও উদ্যোগ নেবেন বলেও আশ্বাস দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। পার্ক সার্কাসের অজন্তা সার্কাসের মূল্য ১৫০-৫০০ টাকা। তবে এই শিশুদের জন্য সবটাই বিনামূল্যে ব্যবস্থা করেছে ৮৬ বছরের উদ্দীপনী ক্লাবের কর্তারা।

সংগঠনের অন্যতম সদস্য অর্জুন ধাওয়ান জানিয়েছেন , "আমরা কোনো না কোনোভাবে ভেতর থেকে শিশু। আমি ছোট থেকে এখানে সার্কাস দেখছি। সার্কাসের উদ্যোক্তা বিকি ভাইয়ের সঙ্গে কথা বলে এই ব্যবস্থা করেছি। খুবই ভাল কাজ করছেন বিকি ভাই। আসলে এই সমাজের বাচ্চারা ভীষণই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। তাদের সার্কাসের মজা দিতে , শুধু তাই নয় পথ শিশুরা যারা সবকিছু, থেকে বঞ্চিত যারা বাবা-মা হারা তাদের মুখে হাসি ফোটাতে এই ব্যবস্থা করা। আমরা সারাবছর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। এই বছর আমরা ৮৭ বছরের দুর্গাপুজো উদযাপন করব। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল।

ক্লাবের ওয়ার্কিং কমিটির এক সদস্য জানিয়েছেন , "অনাথ বাচ্চাদের আনন্দ দেওয়ার ঘোরানোর কেউ থাকেনা। তাই আমরা চাই সমাজে বাচ্চাদের জন্য কিছু করতে। তাদের মুখে হাসি ফোটাতে। ভবিষ্যতেও এমন আরও চিন্তাভাবনা আছে। আমাদের ক্লাবের সদস্য সংখ্যা প্রায় ৩০০-এর বেশি। অনেক পুরোনো ক্লাব আমাদের। অনেক অনেক ভাল কাজ করতে চাই আমরা।"

কুণালের মুখে পুরনো তৃণমূলের অন্দরকথা
৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ
সোমবার নতুন বিল পেশ করা হবে
জিজ্ঞাসাবাদের জন্য কালীকে আটক করেছে সিট
আগামী ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি
মোথাবাড়ি কাণ্ডে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে
স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন
শ্রমিকদের কোনো হিসাবই ছিল না গুদাম কতৃপক্ষের কাছে
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবার
নির্মাণ কাজ খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি
ফিরহাদ সহ একাধিক আধিকারিকের সই বিস্ফোরক দাবি শুভেন্দুর
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল