নিজস্ব প্রতিনিধি , গুজরাত - দেশের জন্য নিজেকে উজাড় করে দিতে হলে সবকিছু একপাশে রেখে তবেই লড়াইয়ে নামতে হয়। যেমনটা করেছিলেন বিরাট কোহলি , সচিন তেন্ডুলকর , রিঙ্কু সিং। সেই একই তালিকায় এবার নাম লেখালেন ইশান কিশান। ফাইনালের ৪৮ ঘণ্টা আগে দিদি জামাইবাবুর মৃত্যু হয়েছে। সেই যন্ত্রণা বুকে নিয়েই সেরার মঞ্চে নিজের জাত চিনিয়ে দিলেন তিনি।
শুক্রবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঈশানের তুতো দিদি ও তাঁর স্বামীর। সেই খবর পেয়ে অহমদাবাদে যেতে পারেননি ঈশানের বাবা প্রণব পাণ্ডে। এমনকি, ইশানও বাড়ি ফিরতে চেয়ে শেষঅবধি পারেননি। শেষ পর্যন্ত দেশের হয়ে ফাইনাল খেলার সিদ্ধান্ত নেন তিনি। দেশ সেবা করার আরও একটি জ্বলজ্যান্ত নিদর্শন দিলেন ইশান।দলের জয়ে গুরুত্বপুর্ণ ভূমিকাও নিলেন শোকগ্রস্ত ইশান।
অভিষেক শর্মা আউট হওয়ার পর মাঠে নেমেই আত্মবিশ্বাসী ভঙ্গিমায় ব্যাট চালাতে থাকেন। সুন্দর শট খেলছিলেন। কোনোভাবেই খামতি চোখে পড়েনি তার ব্যাটিংয়ে। যেমন গ্যাপ দেখেও মারছিলেন আবার তেমনই বড় শট খেলছিলেন।৪ টি চারসহ ৪ টি ছয়ের সঙ্গে ২৫ বলে ৫৪ রানের প্রভাবশালী ইনিংস খেলেন ইশান। তাকে শুরুতেই থামানোর রাস্তা খুঁজে পাননি নিউজিল্যান্ডের বোলাররা।
এমনকি পরে ফিল্ডিংয়ের সময়ও তিনটি ভাল ক্যাচও ধরেন। টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের সেই ক্যাচ না ধরলে আরও লড়াই চালাতে পারত নিউজিল্যান্ড। ফাইনালের আগে অনুশীলনে মনমরা দেখিয়েছে ঈশানকে। অনুশীলনে সাধারণত তিনি মজা করেন। সতীর্থদের সঙ্গে খুনসুটি করেন। তবে ফাইনালের আগে সেই চেনা ইশানকে খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য , ফাইনালের আগে ঈশানের বাবা প্রণব বলেন , "খুব খারাপ ঘটনা ঘটেছে। আমরা খুব দুঃখে আছি। আমি বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতে পারছি না। ঈশানও বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু ফাইনাল থাকায় সিদ্ধান্ত বদলেছে। ওরও মন ভাল নেই।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের