নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে ফের অগ্নিগর্ভ রাজ্য রাজনীতি। রবিবার বেহালার সখেরবাজারে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। সভামঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পাল্টাপাল্টি হামলার অভিযোগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা।
রবিবার বেহালার সখেরবাজার মোড়ে বিজেপির একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভামঞ্চে বক্তব্য রাখার কথা ছিল বিজেপির কেন্দ্রীয় নেতা বিপ্লব দেবের। সভার প্রস্তুতি হিসেবে বিজেপি কর্মী-সমর্থকরা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেই পতাকা লাগানোকে কেন্দ্র করেই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়।
বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরাই পরিকল্পিতভাবে সভা ভণ্ডুল করতে বাধা দেয় এবং পরে আগুন লাগিয়ে দেয় বিজেপির সভামঞ্চে। বিপ্লব দেবের বক্তব্যের পরই তৃণমূল কর্মীরা এসে সভামঞ্চে আগুন ধরিয়ে দেয় বলে দাবি বিজেপির। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে মঞ্চ, ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীরাই প্রথমে গন্ডগোল শুরু করে। তাদের দাবি, সংঘর্ষের পর বিজেপি কর্মী-সমর্থকরা স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের অফিসে ভাঙচুর চালান। এই ঘটনার পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার ও রত্না চট্টোপাধ্যায়। তারা তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের