নিজস্ব প্রতিনিধি , লাহোর - মাঠের লড়াইয়ে আকাশ-পাতাল পার্থক্য থাকলেও কথার লড়াইয়ে পিছু হটতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১,৭৬,২০০ কোটির IPL-কে নাকি খুব শীঘ্রই টপকে যাবে ৩,০৬০ কোটির PSL - এমনই এক চাঞ্চল্যকর দাবি করে ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দিলেন PCB চেয়ারম্যান মহসিন নকভি। যেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা IPL-এ খেলার জন্য মুখিয়ে থাকেন, সেখানে নকভির এই আকাশকুসুম কল্পনা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর তরজা।
শনিবার লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও PSL কর্তাদের একটি বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে এই বিতর্কিত মন্তব্য করেন নকভি। তাঁর মতে, পাকিস্তানের লিগে বিনিয়োগকারীরা যে হারে আগ্রহ দেখাচ্ছেন, তাতে PSL দ্রুত উন্নতি করছে। নকভি বলেন, 'PSL এখন বিনিয়োগের সবচেয়ে ভালো বাজার। সেই দিন দূরে নেই যখন এটি বিশ্বের এক নম্বর লিগ হয়ে উঠবে'। PCB প্রধানের এই খোলামেলা আস্ফালনই এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।

পরিসংখ্যানের চালচিত্র বলছে, নকভির এই দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সম্প্রতি পাকিস্তানের শিয়ালকোট দল বিক্রি হয়েছে মাত্র ৬১ কোটি টাকায়, যেখানে IPL-এর লখনউ বা আমদাবাদের মতো দলগুলোর দাম এর কয়েক হাজার গুণ বেশি। IPL-এর বাজারদর যেখানে ১,৭৬,২০০ কোটি টাকা, সেখানে PSL পড়ে আছে মাত্র ৩,০৬০ কোটিতে। অর্থাৎ, আর্থিক ক্ষমতা প্রায় ৫৭ গুণ কম। এই দূরত্বে থেকে IPL-কে ছোঁয়া তো দূরের কথা, সমানে সমানে পাল্লা দেওয়াও কার্যত অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বোর্ড ও ক্রিকেট মহলের নজর কেড়েছে দুই লিগের এই বিশাল পার্থক্য। IPL-এর একটি দল যেমন RCB বা RR যে দামে বিক্রি হয়, সেই টাকা দিয়ে আস্ত একটি PSL টুর্নামেন্ট ৪-৫ বার আয়োজন করা সম্ভব। কিন্তু নকভি মনে করেন, দলের সংখ্যা ৬ থেকে ৮ উন্নীত করলেই PSL-এর ভাগ্য বদলে যাবে। তাঁর এই অবাস্তব দাবি কি শেষ পর্যন্ত স্রেফ হাসির খোরাক হয়েই রয়ে যাবে, নাকি সত্যিই কোনো অলৌকিক পরিবর্তন আসবে - এখন সেই অপেক্ষাতেই প্রহর গুনছে ক্রিকেট দুনিয়া।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের