নিজস্ব প্রতিনিধি , কলকাতা - না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হৃদরোগের সমস্যার জেরে ভর্তি হয়েছিলেন তিনি। অনেক চেষ্টার পরও শেষরক্ষা হয়নি। কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। শোক প্রকাশ করেছেন সহ কর্মীরা।
বর্ষীয়ান সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা এই দুঃসংবাদ বিশ্বাসই করতে নারাজ। এই খবর পাওয়ার পর তিনি বলেন , "উনি শুধু প্লেব্যাক করতেন না। গানের কোন কথা কী অর্থ, তা জানতে চাইতেন। কোন দৃশ্যে গানটি ব্যবহৃত হবে, তা স্পষ্ট বুঝে নিতেন। একেবারে ছবির মতো সবটা তাঁর কাছে পরিষ্কার হয়ে যেত। আর তাই তাঁর গলায় গানগুলো এত জীবন্ত হয়ে উঠত। আমরা সুরের আলোয় ভেসে যেতাম।"
কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বর্ষীয়ান গায়িকা বলেন , "একবার আমার গান রেকর্ডের পর ওঁর রেকর্ড হওয়ার কথা। আমি বেরিয়ে যাচ্ছিলাম স্টুডিও থেকে। উনি এসে আমার হাত ধরে বললেন , চলো আমার সঙ্গে, ওখানে বসবে। তারপর খুঁটিয়ে জানতে চাইলেন, তাঁর গানটা ঠিক কোন দৃশ্যের জন্য রেকর্ড করা হচ্ছে। এত সুন্দর করে গাইলেন যে কী বলব? আমার এত খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারব না।"
আশা ভোঁসলের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ বলেন , "আশা ভোঁসলে সিনেমা থেকে সঙ্গীতের দুনিয়া সব জায়গাতেই মাতিয়ে দিয়েছেন। শুধু বলিউড ছবিতেই নয় বাংলাতেও প্রচুর গান গেয়েছেন। ওঁর পুজোর গান আজও লোকমুখে ফেরে। আমরা প্রত্যেকে আশা ভোঁসেলের অন্ধ ভক্ত। ওঁর মতো একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন শিল্পীকে হারানো সঙ্গীতের দুনিয়ায় বিরাট ক্ষতি।গানের মাধ্যমেই তিনি আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন। ওঁর আত্মার শান্তি কামনা করছি।"
শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের বলেন , "আমরা অভিভাবক হারালাম। কী যে ক্ষতি হয়ে গেল সেটা বলার মত নয়।" আশার প্রয়াণে সঙ্গীতশিল্পী জোজো বলছেন , "ভগবানকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে। লতাজি চলে গেলেন, এবার উনিও চলে গেলেন। এঁদের গান শুনেই তো আমরা বড় হলাম। এমন মানুষজন চলে গেলে যে কী বোধ হয়, বলতে পারব না। বুকের ভিতরটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে।"
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা