নিজস্ব প্রতিনিধি, লিসবন – বিশ্ববাসীর অন্যতম আকর্ষণ পর্তুগালের ঐতিহ্য গ্লোরিয়া ফানিকুলার রেলওয়ে কার। তবে এখন তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে রেলগাড়িটি। লাইনচ্যুত হয়ে যায় ওই রেলগাড়ি। মৃত্যু হয় কমপক্ষে ১৫ জনের। আহত ১৮। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি।
সূত্রের খবর, হতাহতের এখনও বিশদে পরিচয় প্রকাশ করা হয়নি। তবে জানানো হয়েছে, হতাহতের মধ্যে পর্তুগিজ ও বিদেশী নাগরিক রয়েছে। সাংবাদিকদের পর্তুগিজ রাজধানীর মেয়র কার্লোস মোয়েদাস জানিয়েছেন, “এটি আমাদের শহরের জন্য একটি মর্মান্তিক দিন। লিসবনে এটি একটি শোকাবহ মর্মান্তিক ঘটনা।“ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে পর্তুগাল সরকার।
একটি বিবৃতি দিয়ে মর্মান্তিক দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুসা। পাশাপাশি কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খুব শীঘ্রই কর্তৃপক্ষ খুঁজে বের করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, গণপরিবহন দুর্ঘটনার ক্ষেত্রে নিয়মমাফিক তদন্ত অবিলম্বে শুরু করা হবে।
১৮৮৫ সালে শুরু হয় ঐতিহ্যবাহী গ্লোরিয়া ফানিকুলার রেলওয়ে কার। লিসবনের শহরতলির এলাকাকে রেস্তোরাডোরেস স্কোয়ারের কাছে বায়রো আল্টো-র সঙ্গে যুক্ত করে এই রেলপথ। যা পরিচালনার দায়িত্বে রয়েছে পুরসভার গণপরিবহনের সংস্থা ক্যারিস। দুর্ঘটনার পর ক্যারিসের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “সমস্ত রক্ষণাবেক্ষণ প্রোটোকল সম্পন্ন করা হয়েছিল। এর মধ্যে মাসিক এবং সাপ্তাহিক রক্ষণাবেক্ষণ প্রোগ্রাম এবং দৈনিক পরিদর্শন অন্তর্ভুক্ত ছিল।“
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা