নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু বৈভব সূর্যবংশী। অল্প বয়সেই তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। তবে এই তরুণ ক্রিকেটারকে ভবিষ্যৎ নিয়ে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা রবিন উথাপ্পা।
মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে নজর কেড়েছেন বৈভব। বয়সের তুলনায় পরিণত ব্যাটিং ও বড় মঞ্চে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে ইতিমধ্যেই তৈরি করেছেন আলাদা পরিচিতি। তাঁর প্রতিভা নিয়ে ক্রিকেটমহলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। এই পরিস্থিতিতেই বৈভবের ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে সতর্কবার্তা দিয়েছেন উথাপ্পা। তাঁর মতে, প্রতিভা থাকলেই শুধু সফল হওয়া যায় না, দীর্ঘদিন একই ছন্দ ধরে রাখাই একজন ক্রিকেটারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সম্প্রতি উথাপ্পা একটি ইউটিউব চ্যানেলে বলেন, সাদা বলের ক্রিকেটে বৈভবের মধ্যে বিরাট সম্ভাবনা রয়েছে। তাঁর এমন ক্ষমতা রয়েছে, যা তাঁকে ভবিষ্যতে সচিন তেন্ডুলকরের থেকেও বড় ব্যাটার করে তুলতে পারে। তবে সেই জায়গায় পৌঁছতে হলে এখন থেকেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই প্রসঙ্গে তিনি উদাহরণ দেন বিনোদ কাম্বলি ও পৃথ্বী শ'য়ের। একইভাবে অল্প বয়সে দু'জনেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন তৈরি করেছিলেন। ১৭-১৮ বছর বয়সেই তাঁদের নিয়ে বড় প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে নানা কারণে তাঁদের কেরিয়ার প্রত্যাশামতো এগোয়নি।
উথাপ্পার মতে, বৈভবের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা শুরু হচ্ছে। আগামী ৫ বছর তিনি কীভাবে নিজের ফর্ম ধরে রাখেন, সেটাই গুরুত্বপূর্ণ। এই বয়সে জনপ্রিয়তা, বিজ্ঞাপন, প্রচারের আলো ও নানা ধরনের প্রলোভন আসবে। এখনও বৈভব খুব বেশি বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত নন, যা ভালো দিক বলেই মনে করেন উথাপ্পা। তবে আগামী দিনে তাঁকে ঘিরে উন্মাদনা আরও বাড়বে। সেই পরিস্থিতি সামলানোর জন্য পরিবারের পাশাপাশি সঠিক মানুষদের পরামর্শ প্রয়োজন বলেও জানান তিনি।
উথাপ্পা বলেন, 'সাদা বলের ক্রিকেটে বৈভব সচিন পাজির থেকেও বড় ক্রিকেটার হতে পারে। কিন্তু ও কীভাবে নিজেকে সামলাচ্ছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি কাম্বলি ও পৃথ্বীর কী হাল হয়েছে। তাই বৈভবকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এ বার বৈভবের আসল পরীক্ষা শুরু। ও কি টানা পাঁচ বছর এই ফর্মে খেলতে পারবে? ওর বয়স এখন ১৫। এই সময় মনঃসংযোগ ধরে রাখা কঠিন। কঠিন সময় কীভাবে সামলাবে, সেটাই আসল। সঠিক মানুষ ওর পাশে থাকলে ওকে এগিয়ে যেতে সাহায্য করবে। আশা করছি, বৈভব সব বাধা পেরিয়ে আরও ভালো করবে'।
১০ মাসের লড়াই, রিহ্যাব ও অনিশ্চয়তা শেষে জ্যাভলিনে ফিরলেন সোনার ছেলে
অবসর নয়, এখনও খেলার ইচ্ছা হিটম্যানের! সিদ্ধান্তের ভার নির্বাচকদের উপরই দিলেন প্রাক্তন ক্রিকেটার
জাতীয় দলের তারকা ব্যাটার সামলাচ্ছেন RBI-এর দায়িত্ব, ক্রীড়া কোটায় পেয়েছিলেন চাকরি
সিনিয়রদের সঙ্গে দূরত্বে অস্বস্তি BCCI-তে, বিকল্প হিসেবে উঠে আসছে ভিভিএস লক্ষ্মণের নাম
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের