নিজস্ব প্রতিনিধি , মুম্বই - হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রাণভোমরা রাজপাল যাদব। তার অভিনয় সহ কৌতুকরসে মুগ্ধ সকলে। একাধিক বিখ্যাত সংলাপ মুখে লেগে থাকে দর্শকদের। এবার সেই রাজপাল যাদব কথা রাখেননি। প্রতিশ্রুতি দিয়েও টাকা মেটাননি। তাই চেক বাউন্স মামলায় আদালতের নির্দেশে ফের জেল হেফাজতে থাকতে হবে অভিনেতাকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বি টাউনে।
সূত্রের খবর , মঙ্গলবার দিল্লি হাই কোর্ট জানিয়েছে , চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা। তাই বুধবার তাকে আত্মসমর্পণ করতে হবে। জামিনে বেশ কিছুদিন মুক্ত থেকে জানিয়েছিলেন টাকা ফিরিয়ে দেবেন। তবে সেই কথা রাখেননি।গত বছর অক্টোবর মাসে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দিয়েছেন রাজপাল। এখনও ৯ কোটি টাকা ফেরত দেওয়া বাকি। আদালতকে আশ্বাস দিয়ে সেই টাকা ফেরাননি। ফলে আদালত তার কাজ করেছে।
বুধবার বিকেল ৪টের মধ্যে দিল্লি হাই কোর্টের নির্দেশে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে রাজপালকে। এর আগে তিনদিন তিহার জেলে কাটিয়েছেন তিনি। এরপরও সেখানেই থাকতে হবে। মুম্বই থেকে সেখানে আত্মসমর্পণ করবেন তিনি। বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে।
২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল যাদবকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা-সহ তার স্ত্রী। চেক বাউন্সের মামলায় সেই সময়ে তাদের সাজা স্থগিত হয়ে যায়। ২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও রাজপালের সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে এবার সমস্ত নমনীয়তা তুলে সাজা ঘোষণা করল আদালত।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের