নিজস্ব প্রতিনিধি , দিল্লি - খারাপ আবহাওয়ার জেরে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা নতুন নয়। এবার ফের প্রকাশ্যে তেমনই চিত্র। দিল্লির আকাশে মঙ্গলবার সকাল থেকেই ঘন মেঘ। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমতাবস্থায় ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। বিষয়টি যাত্রীদের জানিয়ে বিশেষ নির্দেশিকা দিয়েছে ইন্ডিগো।
সোশ্যাল মিডিয়ায় ট্রাভেল অ্যাডভাইসারি’তে বলা হয়েছে, "দিল্লির খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলের সময়সূচি প্রভাবিত হয়েছে।আমরা আবহাওয়ার উপর নিবিড়ভাবে নজর রাখছি।যাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে যথাসাধ্য চেষ্টা করছি।"
মঙ্গলবার ভোর থেকে দিল্লিতে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।শুধু ইন্ডিগো নয় একাধিক বিমান পরিষেবা ব্যাহত হয়েছে।ইন্ডোগের নির্দেশিকায় যাত্রীদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের ফ্লাইটের অবস্থান জেনে নিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি এও আশ্বাস দেওয়া হয়েছে যে যাত্রীদের সাহায্যের জন্য গ্রাউন্ড টিম একেবারে প্রস্তুত।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
তারেক রহমানকে চিঠি লিখে দুই দেশের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী
লেবাননে ভারতের মুখ উজ্জ্বল, ইউএন-এর সেরা শান্তিরক্ষকের সম্মান পেলেন মেজর অভিলাষা বারাক
রিপোর্ট নেগেটিভ হলেও মহিলার স্বাস্থ্য পর্যবেক্ষণ অব্যাহত, সতর্কতা জারি সব বিমানবন্দরে
বকরি ইদের আগে কুরবানির ঘটনায় মুসলিম ও হিন্দু গোষ্ঠীর সংঘর্ষ
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...