নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে আত্মবিশ্বাসী সুরে বড় জয়ের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের জনসভা থেকে দ্বিতীয় দফার নির্বাচনেও সেঞ্চুরি পার করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ শানালেন তিনি।
রবিবারের সভায় নির্বাচনকে ‘গণতন্ত্রের উৎসব’ বলে উল্লেখ করলেও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' বিজেপি যা বলে তা সব মিথ্যা। বাংলায় মহিলারা রাস্তায় চলতে পারেন না এসব রটনা। এখানে গরিব-ধনী সবাই শান্তিতে থাকে। বিজেপি কলকাতা সামলাতে পারবে না, দিল্লি সামলাতে পারে না, গ্রামও সামলাতে পারে না।'
এদিন পুলিশের ভূমিকা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' এখানকার পুলিশের কথা আর কী বলব। বিজেপি দেখে দেখে লোক নিয়ে এসেছে। কোনও পদক্ষেপ ওরা করে না। আমাদের দলের বিরুদ্ধে পদক্ষেপ করে। ৪ তারিখের পরে ওরা চলে যাবে। আপনারা থেকে যাবেন। আপনাদের আমরা মিষ্টি খাওয়াব। কেন বিজেপির হয়ে কাজ করবেন? আমি চাই, আপনারা তৃণমূলের হয়েও কাজ করুন। রাজ্যের মানুষের জন্য কাজ করুন। এটা আমার অনুরোধ।'
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের