নিউজ ডেস্ক - বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই অস্বস্তিতে পড়ল ইংল্যান্ড ফুটবল দল। আমেরিকায় দলের ঘাঁটিতে পৌঁছনোর আগেই রহস্যজনকভাবে উধাও হয়ে জি একাধিক গুরুত্বপূর্ণ অনুশীলন সামগ্রী। ফুটবলারদের বুট থেকে শুরু করে অনুশীলনের বল - বহু প্রয়োজনীয় জিনিস খোয়া যাওয়ায় প্রস্তুতিতে বড়সড় ধাক্কা খেয়েছে হ্যারি কেনদের শিবির। ঘটনাকে কেন্দ্র করে ইংল্যান্ড ফুটবল মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশ্বকাপ উপলক্ষ্যে আমেরিকার কানসাস সিটিকে বেস ক্যাম্প ইংল্যান্ডের ঠিক করেছে ফিফা। সেখান থেকেই পুরো টুর্নামেন্টে যাতায়াত করে ম্যাচ খেলবে দল। প্রথম ম্যাচের আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আয়োজিত প্রস্তুতি শিবির থেকে বিভিন্ন সরঞ্জাম পাঠানো হয়েছিল কানসাস সিটিতে। কিন্তু পথেই ঘটে বিপত্তি।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, মিসৌরির সোউপ সকার ভিলেজে সরঞ্জাম পৌঁছে দেওয়ার সময় চুরির ঘটনা ঘটে। বেশ কিছু অনুশীলনের বল, ফুটবলারদের জুতো ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী আর খুঁজে পাওয়া যায়নি। যদিও ক্ষতির আর্থিক পরিমাণ প্রকাশ করা হয়নি। দলের আগমনের আগেই সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করার পরিকল্পনা ছিল কর্তাদের। তবে এই অপ্রত্যাশিত ঘটনার পর দ্রুত নতুন সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে যাতে প্রস্তুতিতে বেশি প্রভাব না পড়ে।
ইংল্যান্ডের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অধিনায়ক হ্যারি কেন ও তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের ব্যবহারের জন্য রাখা বুটও নিখোঁজ হয়েছে। ফলে তাঁদের নতুন সরঞ্জামের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। শুধু তাই নয়, অনুশীলনের বল, ম্যাসাজ টেবিল, কৌশল বোঝানোর হোয়াইট বোর্ড, ম্যাচ বিশ্লেষণের জন্য ব্যবহৃত একাধিক সামগ্রীও উধাও হয়েছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামার ঠিক আগে এমন ঘটনায় হতাশ ইংল্যান্ড কোচ টমাস টুখেল। প্রথম ম্যাচের প্রস্তুতিতে এর প্রভাব পড়েছে বলেই মনে করছে ইংল্যান্ড শিবির।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের