নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রথম দফার ভোটে সকাল থেকেই উৎসাহ চোখে পড়ার মতো। বিধানসভার নির্বাচনের ১৫২ টি আসনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৯ শতাংশ। যার মধ্যে সবচেয়ে বেশি ভোটগ্রহণ হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়।
বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের সমস্ত জেলা, পশ্চিমাঞ্চল, মুর্শিদাবাদ, মালদহ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সব মিলিয়ে মোট ১৫২টি আসনে চলছে নির্বাচন। এই দফায় মোট ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১৬৭ জন মহিলা প্রার্থী।
সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন, ভোটারদের উৎসাহ এবং অংশগ্রহণের ছবি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। কোথাও কোথাও বিক্ষিপ্ত সমস্যা দেখা গেলেও, অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সবচেয়ে বেশি ভোট পড়ার নিরিখে পশ্চিম মেদিনীপুর জেলা এগিয়ে আছে।
জেলায় শতাংশের নিরিখে সকাল ৯ টা পর্যন্ত আলিপুরদুয়ারে ভোট হয়েছে ১৭.৭০ শতাংশ, বাঁকুড়া ২০.২০ শতাংশ, বীরভূম ১৯.০১ শতাংশ, কোচবিহার ১৭.৫৬ শতাংশ, দক্ষিণ দিনাজপুর ১৮.৮১ শতাংশ, দার্জিলিং ১৮.৮০ শতাংশ, জলপাইগুড়ি ১৮.৫০ শতাংশ, ঝাড়গ্রাম ১৯.৮৪ শতাংশ ও কালিম্পং ১৮.৭৪ শতাংশ।
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের