নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পড়ন্ত বিকেলের সোনালি আলোয় ধরা পড়ল টলিপাড়ার এক মিষ্টি প্রেমের মুহূর্ত। খোলা ছাদের উপর ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা গেল অভিনেতা সৌরভ দাস আর অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক উত্তেজনার মাঝেই তাঁদের এই রোম্যান্টিক উপস্থিতি নজর কাড়ে অনুরাগীদের।

আকাশে লালচে মেঘ আর সূর্যাস্তের নরম আলোয় তৈরি হয়েছিল এক মায়াবী পরিবেশ। সেই আবহেই একে অপরের সান্নিধ্যে ধরা দেন সৌরভ আর শুভস্মিতা। ছোট পর্দার জনপ্রিয় এই জুটির অনস্ক্রিন রসায়ন আগেই দর্শকের মন জয় করেছে।আর বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক এখন বেশ দৃঢ়। শুভস্মিতা নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে ভালোবাসার ইঙ্গিত দিয়েছেন। যা অনুরাগীদের মধ্যে আরও উচ্ছ্বাস বাড়িয়েছে।
ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’র সেট থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়েছে। দুজনের সহজ-সরল উপস্থিতি আর স্বতঃস্ফূর্ত মুহূর্ত অনুরাগীদের আরও কাছে টেনে নিয়েছে। পোস্টে কমেন্টে ভরে গেছে শুভেচ্ছা আর ভালোবাসায়। অনেকেই তাঁদের 'Made for each other' বলেও উল্লেখ করেছেন। এই সম্পর্ক যে অনেকটাই এগিয়ে গিয়েছে, তা তাঁদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত থেকেই স্পষ্ট।

এদিকে টলিপাড়ায় জোর গুঞ্জন, খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জুটি। যদিও পরিবার বা ঘনিষ্ঠ মহল থেকে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। বর্তমানে দুজনেই নিজেদের কাজ আর ব্যক্তিগত জীবন সুন্দরভাবে সামলে এগোচ্ছেন। আর একে অপরের পাশে থেকে সমর্থন জোগাচ্ছেন। এখন দেখার, তাঁদের এই সম্পর্ক কবে আনুষ্ঠানিক রূপ পায়।
আজও সেই জায়গাগুলো তাঁর উপস্থিতির কথা মনে করিয়ে দেয়
সেখানেই ঘটল এক মজাদার কাণ্ড
স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়তে থাকে নেটমাধ্যমে
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সেই স্মৃতি ভাগ করে নিলেন দর্শকদের সাথে
সব মিলিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী
দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবনের এমন সুখবর প্রকাশ্যে আনায় বাড়তি উচ্ছ্বাস দেখা গিয়েছে তার ভক্তদের মধ্যে
তাঁর বক্তব্য এখন রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু
আর সেই চাপ কাটাতেই এবারে আধ্যাত্মিক আশ্রয় খুঁজলেন তিনি
২০২৬ সালের অক্টোবরেই সিনেমার শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে
দেশি গার্লের এই 'দেশি আচার' পালনের গল্প জানেন কী?
বিগত কয়েক সপ্তাহের মতো চলতি শব্দ টিআরপির তালিকায় আমূল পরিবর্তন এসেছে
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন অভিনেত্রী কুণিকা সদানন্দ
তাঁদের একসঙ্গে ধরা পড়া মুহূর্তকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা
বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৮৬.৯০ শতাংশ
এই উপলক্ষ্যে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে বিশাল মেলা
কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে সকাল থেকেই নির্দিষ্ট বুথগুলিতে ভোটারদের উপস্থিতি চোখে...
ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে
এই খবর পেয়ে রাতেই সেখানে পাল্টা হাজির হন বিজেপি প্রার্থীরাও