নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুডনকুলম। যাকে ঘিরে তৈরি হয়েছে বড়সড় সাইবার নিরাপত্তা উদ্বেগ। এই কেন্দ্রটির সঙ্গে যুক্ত হাজার হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস হওয়ার দাবি সামনে এসেছে। এই ঘটনায় পরমাণু পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি ঘিরে প্রশাসনিক এবং নিরাপত্তা মহলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
'ওয়ার্ল্ড লিকস' নামে একটি তথ্য ফাঁসকারী গোষ্ঠী এই চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের বক্তব্য, কুডনকুলম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সম্পর্কিত প্রায় ১৯ হাজার সংবেদনশীল নথি এখন তাদের হাতে। ডার্ক ওয়েবের মাধ্যমে সেগুলি প্রকাশ্যে আনা হয়েছে বলেও জানা গেছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, র্যানসমওয়্যার হামলার মাধ্যমে এই সমস্ত নথি হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, পরমাণু কেন্দ্রটির ঠিকাদার সংস্থা অনিল অম্বানী গোষ্ঠীর রিলায়্যান্স এডিএজি-র সঙ্গে যুক্ত একটি সার্ভার হ্যাক করেই ওই তথ্য সংগ্রহ করা হয়েছে।
ফাঁস হওয়া দলিলের মধ্যে রয়েছে প্ল্যান্টের বিভিন্ন অংশের ব্লুপ্রিন্ট ও যন্ত্রাংশের নকশা। একই সঙ্গে সরবরাহকারী সংক্রান্ত তথ্য এবং নিরাপত্তা ব্যবস্থার নানা বিবরণও বাইরে চলে গিয়েছে। এই বিবরণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।কুডনকুলম পরমাণু প্রকল্পের ৩ ও ৪ নম্বর ইউনিটের পরিকাঠামো নকশা ও নির্মাণের দায়িত্ব ২০১৮ সালে পেয়েছিল রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচার। ঘটনাটি সামনে আসার পর অনিল অম্বানীর সংস্থার তরফে সংবাদসংস্থা রয়টার্সকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।
তারা জানায়, ভারতীয় ডেটা সেন্টারের অধীনে থাকা একটি সার্ভারে তথ্যের আংশিক লঙ্ঘন ঘটেছে। ওই সার্ভারটি পরিচালনা করত তৃতীয় পক্ষের একটি পরিষেবা প্রদানকারী সংস্থা 'ইয়োট্টা'। রিলায়্যান্সের দাবি, বিষয়টি ইতিমধ্যেই সরকারের কান পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। তবে ঠিক কোন কোন তথ্য বাইরে গিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে 'ওয়ার্ল্ড লিকস'-এর ওয়েবসাইটে রিলায়্যান্স সম্পর্কিত প্রায় ৮ লক্ষ ৮৫ হাজার ফাইল রয়েছে বলে দাবি করা হয়েছে। তার মধ্যে ১৯ হাজার ফাইলকে ‘সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা 'নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ'-এর কর্তা নিকোলাস রথ। তাঁর মতে, এমন তথ্য ফাঁস পরমাণু নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তিনি বলেন, এই ঘটনা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে সাইবার হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে। অনেক প্রতিষ্ঠান এখনও সেই ধরনের হুমকি মোকাবিলার জন্য যথেষ্ট প্রস্তুত নয়। বিশেষজ্ঞদের একাংশের মত, পরমাণু পরিকাঠামো সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। কারণ এর সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তাও সরাসরি জড়িয়ে রয়েছে। বর্তমানে গোটা ঘটনার অনুসন্ধান চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন
লাঠি-রড নিয়ে গাড়ির কাচ ভেঙে হামলা, ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে শিউরে উঠলেন আক্রান্ত তরুণী
পণের টাকা না পেয়ে নির্মমতা! স্ত্রীকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখল স্বামী
হাতে লেখা বার্তা ঘিরে চাঞ্চল্য, শ্বশুরবাড়ির অত্যাচারের অভিযোগ তুলে মৃত্যু মধ্যপ্রদেশের তরুণীর
শারীরিক অবস্থার খোঁজ নিতে সোনম ওয়াংচুককে ফোন
ক্রিপ্টো বিনিয়োগে বিপুল মুনাফার প্রলোভন, কয়েক মাসে ২১ কোটিরও বেশি টাকা খোয়ানোর অভিযোগ
নিখোঁজের রহস্যভেদ পুলিশের, জঙ্গলে ছড়িয়ে দেওয়া হয়েছিল দেহাংশ
টানা অনশনের মাঝেই কেন্দ্রকে নিশানা শিক্ষাবিদ, দাবি পূরণ না হলে শাসকপক্ষের পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষকেও দায়ী করলেন ওয়াংচুক
বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে নতুন বিতর্ক! পুশব্যাক নীতি নিয়ে সরব অখিল গগৈ
রানি লক্ষ্মীবাঈ স্কুটি প্রকল্পে রাজ্য বিশ্ববিদ্যালয় ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের সেরা ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ
নিম্নমানের গুঁড়ো দুধ, পাম অয়েল ও রাসায়নিক ব্যবহার করে তৈরি হতো সিন্থেটিক দুধ, ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...