নিজস্ব প্রতিনিধি , নদীয়া - চারিদিকে চলছে পরকীয়ার নেশা। দিল্লীর নীল ড্রামের ঘটনা, নাগাল্যান্ডের হানিমুনে গিয়ে স্বামীকে খুন, অন্ধ্রপ্রদেশে প্রেমিকের চক্রান্তে স্বামীকে রহস্যজনক হত্যার পর হাড়হিম করা ঘটনা এবার কৃষ্ণনগরে। বউয়ের সঙ্গে প্রেমিকের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলে স্বামী। লোহার হাতুড়ি দিয়ে প্রেমিকের সঙ্গে মিলিত হয়ে স্বামীকে খুন করে স্ত্রী। বিচারে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন কৃষ্ণনগর জেলা আদালত।
সূত্রের খবর , বিপুল ব্যাপারীর মৃত্যুর পর তার বাবা হীরালালের লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযুক্ত করে মামলা শুরু হয়।এরপর থেকে মামলায় মোট ২১জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর আদালতের বিচারক শুভঙ্কর সেন দুই অভিযুক্তের যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন।
মৃতের বাবা হীরালাল ব্যাপারীর অভিযোগ ," আমার নিজের বৌমা এমন জঘন্য কাজ করেছে। ফাঁসি সাব্যস্ত হলে আমার মন শান্তি পেত। ছেলে কোনোদিন আমাদের বিশ্বাস করতো না বউয়ের কথা ছাড়া। পুজোর মধ্যে ছেলেটাকে ওরা মেরেছে। চক্রান্ত করে বৌমা প্রথমে পালিয়ে যায়। তখনও ঘরের ভিতর জয়ন্ত মেরেই যাচ্ছিলো হাতুড়ি দিয়ে ছেলেকে ।"
সরকারি আইনজীবী কুতুবুদ্দিন বিশ্বাস জানিয়েছেন ," আঠারো বছর আগে বিপুল ব্যাপারীর সঙ্গে পাপিয়ার বিয়ে হয়, তাদের সন্তানও আছে। স্ত্রীয়ের পরকীয়া ধরতে পারায় খুন হতে হয় বিপুলকে। দুই বছর ধরে মামলা চলেছে। ২১ জনকে সাক্ষ্য প্রণাম সহ বিতর্কের দ্বারা পাপিয়া সহ তার প্রেমিক জয়ন্তকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার ১০ হাজার টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন বিচারক ।"
প্রসঙ্গত , বহুদিন ধরেই গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা পাপিয়ার সঙ্গে স্থানীয় যুবক জয়ন্ত বারুইয়ের মেলামেশা চলছিল। পাপিয়ার স্বামী বিপুল ব্যাপারী সন্দেহ করছিলো কিন্তু উপযুক্ত প্রমানের অভাবে ধরতে পারছিলো না। ২৫শে অক্টোবর ২০২৩, পাপিয়া সহ তার প্রেমিক জয়ন্তকে হাতেনাতে পাকড়াও করলে জয়ন্ত লোহার হাতুড়ি দিয়ে মারতে থাকেতাকে। অচৈতন্য হয়ে পড়লে বিপুলের দেহ ফেলে রেখে পালিয়ে যায় জয়ন্ত। রক্তাক্ত অবস্থায় বিপুলকে উদ্ধার করে গ্রামবাসীরা। প্রথমে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু অবস্থার অবনতি হলে স্থানান্তর করে কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। ৫ই নভেম্বর মৃত্যু হয় বিপুলের।
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের