নিজস্ব প্রতিনিধি, দিল্লি - প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণের অপ্রকাশিত বই ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’-কে কেন্দ্র ঘরে বিতর্কের আর অন্ত নেই। সোমবার এই অপ্রকাশিত বই বিতর্কে এফআইআর রুজু করেছে পুলিশ। এরপরই মুখ খুলল প্রকাশনা সংস্থা। তবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, “প্রকাশনা সংস্থা পেঙ্গুইন মিথ্যা বলছে।“
এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “প্রাক্তন সেনাপ্রধান কিংবা বইটির প্রকাশনা সংস্থা পেঙ্গুইন কেউ একজন মিথ্যা কথা বলছেন। তবে আমার মনে হয় না নারাভানে মিথ্যা বলবেন।“
উল্লেখ্য, প্রকাশনা সংস্থার তরফে জানানো হয়েছে, অনলাইন বা মুদ্রিত কোনও কপি প্রকাশ বা বিক্রি বা বিলি করা হয়নি বইটির। সাধারণ পাঠকের জন্য এখনও পর্যন্ত বইটি বাজারে আসেনি। বইটির কোনও কপি মুদ্রিত, ডিজিটাল, পিডিএফ বা অন্য কোনও উপায়ে আংশিক বা সম্পূর্ণ ছড়িয়ে পড়লে, তা সংস্থার গ্রন্থস্বত্ব লঙ্ঘনের শামিল বলে ধরা হবে। বইটিকে এভাবে বেআইনি এবং অনুমোদনহীন ভাবে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ করা হবে।
২০২৪ সালে বইটির আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হওয়ার কথা থাকলেও শেষমেশ ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’ আর হয়নি। প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণের অপ্রকাশিত বই থেকে রাহুল গান্ধীর দাবি, “২০২০-তে গালওয়ান কাণ্ডের আগে থেকে লাগাতার চীনের কাছে জমি হারাচ্ছে ভারত। অথচ নীরব মোদি সরকার। জেনারেল নরবণে বলছেন, কৈলাশ রেঞ্জে চীনা সেনা ভারতের অবস্থানের ১০০ মিটারের মধ্যে চলে এসেছিল।“
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
ভোটাভুটি পর্ব অতীত করে এই বিল পাশ করল কেন্দ্রীয় সরকার
শীর্ষে রয়েছে আমেরিকা
পুতিনের সম্ভাব্য সফরের কথা ঘোষণা ক্রেমলিনের
আপাতত দুটি বিমানের পরিষেবা বন্ধ রাখা হয়েছে
আমলা বদলি নিয়ে স্বস্তিতে কেন্দ্র
মহিলা সংরক্ষণ বিলে বিরোধীদের সমর্থন চান মোদি
আজকের জন্য রাজ্যসভা মুলতুবি করা হয়েছে
বিল পেশে বাধার মুখে এনডিএ সরকার
সম্রাট চৌধুরী নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপ মুখ্যমন্ত্রী পদে ছিলেন
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান তদন্তকারীদের
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তাল নয়ডা
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়