নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের ঠিক আগে প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে আইনি টানাপোড়েন তীব্রতর। প্রিসাইডিং অফিসার হিসেবে অধ্যাপকদের নিয়োগ নিয়ে বিতর্কের জেরে এবার নির্বাচন কমিশন সরাসরি চ্যালেঞ্জ জানাল হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে। মামলাটি বর্তমানে গড়িয়েছে ডিভিশন বেঞ্চে।
অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন একাংশ অধ্যাপক। তাদের অভিযোগ, এই দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ দেখানো হয়নি, এমনকী তাদের পদমর্যাদা ও বেতন কাঠামোর সঙ্গেও দায়িত্বের সামঞ্জস্য নেই।
এই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও কড়া ভাষায় কমিশনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন। তিনি মন্তব্য করেন, নিয়ম বদলের ক্ষেত্রে স্বচ্ছতা ও যুক্তির অভাব রয়েছে। প্রয়োজন হলে বিচারপতিদেরও পোলিং ডিউটিতে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে যা কার্যত প্রশাসনিক বিশৃঙ্খলার ইঙ্গিত দেয়।
অন্যদিকে কমিশনের যুক্তি, ভোটের একেবারে মুখে এই মামলা হওয়ায় এখন নতুন করে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ হলে গোটা নির্বাচনী প্রক্রিয়াই ব্যাহত হতে পারে। এই অবস্থায় কমিশন ডিভিশন বেঞ্চের শরণাপন্ন হয়েছে এবং মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের