নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বহাল থাকল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি। এই রায়কে স্বাগত জানিয়ে স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের সামনে তিনি জানান, 'চাকরিরত ভাইবোনেরা চাকরি ফিরে পেয়েছে, আমি খুব খুশি।'
বুধবার মালদহ সফর শেষে মুর্শিদাবাদে পৌঁছে ৩২ হাজার চাকরি বহাল নিয়ে প্রথম প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'খুব ভালো হয়েছে। আদালত মানবিক দিকটা দেখেছে। পরিবারগুলিকে বাঁচানো হয়েছে এটাই সবচেয়ে বড় কথা।' মুখ্যমন্ত্রী আরও জানান, সরকার সবসময় বিচারব্যবস্থাকে শ্রদ্ধা করে এবং আদালত নিজের মতো করেই বিচার করেছে। এই রায় শিক্ষকদের পাশাপাশি লক্ষাধিক পরিবারের মুখে স্বস্তি ফিরিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরে তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি রাজনীতিতে যোগ দেন। তবে এই নিয়ে কোনো মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। তার কথায়, ' আমার কারও সম্পর্কে বলার কিছু নেই। শিক্ষকরা সুবিচার পেয়েছেন, পরিবারগুলি সুরক্ষিত তাতেই আমি খুশি।' তিনি আরও কটাক্ষ করে বলেন, 'কথায় কথায় আদালতে যাওয়া আর লোকের চাকরি খেয়ে নেওয়া এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ চাকরি দেওয়া, খেয়ে নেওয়া নয়।'
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের