নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাতভর প্রেমিকাকে ফ্ল্যাটে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুন্সার শমীক অধিকারীর বিরুদ্ধে। ফ্ল্যাট বদলের সময় সাহায্য করার বাহানায় ডেকে তরুণীকে নির্যাতন করেন শমীক। বেহালা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। দীর্ঘ কাটাছেঁড়ার পর অবশেষে নির্যাতন মামলায় জামিন পেলেন শমীক অধিকারী।
ফ্ল্যাট বদলানোর সময় তরুণী তাদের বাড়ি গিয়ে সাহায্য করেন। এরপর বাড়ি ফিরে আসতে চাইলে শমীক বাঁধা দেন। তার মোবাইল ফোন ঘেঁটে অন্য একটি ছেলের সঙ্গে কথা বলতে দেখার পর শুরু হয় অত্যাচার। এমনকি শমীকের বাবা মা অবধি তরুণীর অত্যাচার সম্পর্কে জানতেন। পরে একসময় স্বীকারও করেছিলেন যে তাদের ছেলে ওই মেয়েটির গায়ে হাত তুলেছেন। ধর্ষণের মত গুরুতর অভিযোগও দায়ের হয় শমীকের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে না আনার হুমকিও দিয়েছিলেন শমীক। এমনও অভিযোগ তুলেছিলেন নির্যাতিতা। অভিযুক্তের বিরুদ্ধে শমীক অধিকারীর বিরুদ্ধে ন্যায় সংহিতার ১২৭(২), ১১৫(২), ৭, ৪ ও ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়েছিল।
পুলিশের কাছে নির্যাতিতা বলেছিলেন , "আমাকে মারধর করা হয়। আমার চোখ মুখ ফুলে গেছিল। আমি চিৎকার করছিলাম। তখন ওর বাবা মা আসলে তাদেরকে আত্মহত্যার হুমকি দেন শমীক। আমি ইশারা করে বলি কাউকে ফোন করো। কিন্তু ছেলের ভয়ে ওরা আসতে চায়নি। শমীকের এই ভয়ঙ্কর রূপ দেখে ওরা খুব ভয় পেয়ে গেছিল। পরে ওর মা এসে আমার জামা কাপড় ছাড়িয়ে দেয়। পরের দিন বিকেল অবধি আমাকে বেরোতে দেয়নি। পরের দিন সকাল অবধি আমি চোখ খুলতে পারছিলাম না ঠিকভাবে।" এরপরই শমীককে ঘিরে নেটপাড়ায় সমালোচনার ঝড়।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের