নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চাকরির বাজারে মাঝে মাঝেই আসে কিছু অদ্ভুত পদে কাজের খবর। এবার এমনই এক চাকরির বিজ্ঞাপন ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। কাজ একটাই, অন্য কারও হয়ে প্রেমের সম্পর্ক শেষ করার বার্তা পৌঁছে দিতে হবে। এই কাজের জন্য মাসে প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।
একটি আন্তর্জাতিক ডেটিং সংস্থা ‘চিফ ব্রেকআপ অফিসার’ নামে নতুন পদে কর্মী খুঁজছে। নির্বাচিত ব্যক্তির দায়িত্ব হবে সম্পর্ক শেষ করার কথা সংশ্লিষ্ট মানুষটির কাছে ভদ্রভাবে জানিয়ে দেওয়া। আবেদনকারীর আবেগ সামলানোর ক্ষমতা ভালো হওয়া দরকার। পাশাপাশি জীবনে একাধিক ব্রেকআপের অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
চাকরিটি যতটা অভিনব হোক, তা নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। সম্পর্ক বিশেষজ্ঞদের একাধিকের দাবি, বিচ্ছেদের মতো সংবেদনশীল বিষয় অন্য কারও হাতে তুলে দিলে ব্যক্তিগত দায়িত্ববোধ কমে যেতে পারে। নিজের ভুল বুঝে শেখার সুযোগও অনেক ক্ষেত্রে হারিয়ে যেতে পারে বলে তাদের মত।
বর্তমানে অনেকেই সম্পর্ক শেষ করার বদলে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন। সেই পরিস্থিতি এড়াতেই এমন পরিষেবা চালুর ভাবনা বলে জানা যাচ্ছে। তবু ভালোবাসা, বিচ্ছেদ, অনুভূতির মতো বিষয় কি পেশাদার পরিষেবার মাধ্যমে সামলানো উচিত? সেই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। সময়ের সঙ্গেই জানা যাবে , এই নতুন ধারণা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হয়।
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কোন প্যাক আপনার জন্য বেশি লাভজনক
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
২৫ বছরের চাকরিতে কত টাকা মিলতে পারে জানুন সহজ হিসেব
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের