নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছুঁড়ে মারেন আইনজীবী রাকেশ কিশোর। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। পাশাপাশি বিআর গাভাইকে ফোন করেন প্রধানমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে বিচারপতি গাভাইয়ের সঙ্গে ফোনালাপের কথা তুলে ধরে মোদি লিখেছেন, “আমি ভারতে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের সঙ্গে কথা বলেছি। সুপ্রিম কোর্টে তাঁর ওপর হামলা দেশের প্রতিটি নাগরিককে গভীরভাবে আঘাত করেছে। আমাদের সমাজে এই ধরণের ঘৃণ্য কাজের কোনও স্থান নেই। এটি অত্যন্ত নিন্দনীয়। এই পরিস্থিতিতে বিচারপতি গাভাই যে ধৈর্য দেখিয়েছেন আমি তাঁর প্রশংসা করি। তাঁর আচরণ ন্যায়বিচারের প্রতি তাঁর অটল বিশ্বাস এবং সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তাঁর দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।“
এক বিবৃতি দিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী লিখেছেন, “সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির ওপর হামলার নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। এটি কেবল তাঁর ওপরই নয়, আমাদের সংবিধানের ওপরও আক্রমণ। বিচারপতি গাভাই অত্যন্ত সরল এবং মানবিক ব্যক্তি, তবে তাঁর ওপর হামলার প্রতিবাদে রাষ্ট্রের উচিত পূর্ণ শক্তি এবং সংহতি নিয়ে তাঁর পাশে দাঁড়ানো।“
উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছুঁড়ে মারেন আইনজীবী রাকেশ কিশোর। আইনজীবী চিৎকারে বলেন, “সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না ভারতে।“ পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, “এই ধরণের ঘটনা আমাকে প্রভাবিত করে না।“
সম্প্রতি খাজুরাহের জাভেরি মন্দিরে ৭ ফুটের এক বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মামলা করেন রাকেশ দেশাই নামের ব্যক্তি। তাঁর দাবি, মন্দির কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। বিষয়টি নজরে আনা হয়েছে অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও। তাই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত।
মামলাকারী রাকেশ দেশাইকে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, “এটা স্পষ্ট প্রচারের লোভে করা মামলা। বিষয়টি ASI-এর অধীনে। তাছাড়া আপনি তো বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। যান গিয়ে বিষ্ণুকেই বলুন, এ বিষয়ে যদি তিনি কিছু করতে পারেন। যান যান প্রার্থনা করুন।“ এমনকি মামলা খারিজ করে দেন তিনি। তাঁর এই মন্তব্যের পর শুরু হয় চরম বিতর্ক।
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
কারও ভূ-রাজনীতি দেখে ভারত তেল কেনে না! ফিনল্যান্ডের মঞ্চে দাঁড়িয়ে কড়া বার্তা বিদেশমন্ত্রীর
গাড়িতে রক্তাক্ত মহিলা, পাশে চালকের দেহ! রহস্য বাড়াল ৪ বছরের শিশুর বয়ান
ট্রাম্পের নীতিতে কোনও আদর্শ নেই! রুশ তেল কেনা নিয়ে ওয়াশিংটনকে দস্তুরমতো খোঁচা জয়শংকরের
অধিকৃত কাশ্মীরে পাক সেনার গুলিতে নিহত ১৬ বিক্ষোভকারী, জারি আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা
১০ মাসের মাথায় দাদর থেকে গ্রেফতার নোয়াখালির দম্পতি, চক্রের খোঁজে তল্লাশি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
আশঙ্কাই সত্যি হলো! জাহাজে হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিকের মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র
সমুদ্রে বড় বিপদ! জাহাজে হামলার পর উধাও ৩ ভারতীয় নাবিক
যুদ্ধ আবহে মোদি সরকারের মাস্টারস্ট্রোক! ইথানল পেট্রলে আর লাগবে না আবগারি কর
পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা শুনে চলবেন বলে জানান প্রকাশচিক
বুধবার প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি
ঝাড়গ্রামের ঝালমুড়ির স্মৃতি উঠে এল দিল্লিতে
গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে অভিযোগ তুলেছে হাত শিবির
টানা ৪,৩৯৯ দিন কুর্সিতে! নেহরুর নজির ভেঙে নয়া মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী মোদি
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...