নিজস্ব প্রতিনিধি, কলকাতা - আজ ২৩ জানুয়ারি। দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মদিন। দেশজুড়ে পালিত হচ্ছে পরাক্রম দিবস। কলকাতায় তাঁর বাড়ি ‘নেতাজি ভবন’-এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতাজির জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বাংলা তথা গোটা দেশ তথা সারা বিশ্বের কাছে নেতাজি মানে একটা আবেগ। মানুষ তাঁকে কখনও ভোলেনি, ভুলবেও না। তিনি জানতেন দেশ মানে শুধু হিন্দু নয়, দেশ মানে শুধু মুসলিম নয় – দেশ মানে পুরুষ, মহিলা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, বাঙালি সকলে। তাঁর আজাদ হিন্দ ফৌজ ছিল ধর্মনিরপেক্ষতা এবং সৌভ্রাতৃত্বের প্রতীক যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য সংগ্রাম করেছিলেন হিন্দু-মুসলমান, শিখ-খ্রিস্টান, ধনী-দরিদ্র, পুরুষ-মহিলা — সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ।"
তিনি আরও লিখেছেন, “আমাদের সরকার তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একাধিক পদক্ষেপ করেছে। আলিপুর মিউজিয়ামে নেতাজী জেলের যে কুঠুরিতে থাকতেন সেটাকে restore করে জনসাধারণের দেখার জন্য খুলে দেওয়া, নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর প্রদর্শনী করা, তাঁর লেখা ‘তরুণের স্বপ্ন’ বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা সহ অনেককিছুই করা হয়েছে ও হচ্ছে। এ প্রসঙ্গে বলি, নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে আমরা 'তরুণের স্বপ্ন' নামে একটি প্রকল্পও চালু করেছি যাতে রাজ্য সরকার সরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য মোবাইল/ ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেয়।"
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের