নিজস্ব প্রতিনিধি, ইন্দোর - টানা ৮ বার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েও ইন্দোরের পুরসভার পানীয় জলে ‘বিষ’! বিষ জল পান করে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ডায়ারিয়া ও বমির মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ২০০-র বেশি মানুষ। এই আবহে পানীয় জল সংরক্ষণে কড়া পদক্ষেপ নিল ইন্দোর পুরসভা। জারি করা হয়েছে নতুন নির্দেশিকা।
নয়া নির্দেশিকা অনুযায়ী, পানীয় জলের গুণগতমান, ভূগর্ভস্থ জলের স্তর সংরক্ষণ, দূষিত জলাশয় পুনরুদ্ধার, নদীদূষণ রোধে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই বিষয়গুলিকে বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইন্দোর নগর নিগমের চেয়রাম্যান পুষ্পমিত্র ভার্গব।
মেয়র পুষ্পমিত্র ভার্গব জানিয়েছেন, “আমাদের ৭০ কিলোমিটার দূর থেকে পাইপলাইনের মাধ্যমে জল আনতে হয়। অবৈধ টিউবওয়েল খনন, পুরসভার পাইপের সঙ্গে লাইন জুড়ে দেওয়ার জন্য এমনটা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। শহরে প্রতিদিন জলের চাহিদা ৪৫০ মিলিয়ন লিটার পার ডে থাকলেও নর্মদা থেকে পাইপলাইনের মাধ্যমে কেবল ৩১৫ এমএলডি জল আনা যায়।“
উল্লেখ্য, বিজেপিশাসিত রাজ্যের পানীয় জলের এক তৃতীয়াংশ বিষক্রিয়া। এমনটাই দাবি রিপোর্টে। প্রকাশিত রিপোর্ট বলা হয়েছে, বিজেপিশাসিত মধ্যপ্রদেশে পানীয় জলের এক-তৃতীয়াংশই ‘বিষক্রিয়া’! মধ্যপ্রদেশে মাত্র ৬৩.৩ শতাংশ জল পান করার যোগ্য। জাতীয় গড় ৭৬ শতাংশ। অর্থাৎ, মধ্যপ্রদেশের ৩৬.৭ শতাংশ পানীয় জল দূষিত। ব্যাকটেরিয়া বা রাসায়নিক মিশে রয়েছে। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মাত্র ১২ শতাংশ জল পান করার যোগ্য, যেখানে জাতীয় গড় ৮৩.১ শতাংশ।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের