নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গত বছরের ১০ নভেম্বর রক্তাক্ত হয় দেশের রাজধানী। মৃত্যু হয়েছে ১৩ জনের। দিল্লি বিস্ফোরণকাণ্ডে বেশ কয়েকজন ‘জঙ্গি’ চিকিৎসককে গ্রেফতার করা হয়। লালকেল্লার সামনে বিস্ফোরণকাণ্ডের নেপথ্যে রয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন তথা মাসুদ আজাহারের জইশ-ই-মহম্মদ। এমনটাই দাবি রাষ্ট্রসংঘের রিপোর্টে।
রাষ্ট্রসংঘের সন্ত্রাস-বিরোধী পর্যবেক্ষণ দলের রিপোর্টে জানানো হয়েছে, বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে মাসুদ আজাহারের সংগঠন জইশ। তার মধ্যে রয়েছে গত বছর ১০ নভেম্বরের দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনাও। উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণকাণ্ডে নাম জড়িয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের। এই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ‘জঙ্গি’ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতে মরিয়া জঙ্গি সংগঠন জইশ। তৈরি করা হচ্ছে জইশের মহিলা ব্রিগেড। গত ৮ নভেম্বর থেকে প্রতিদিন ৪০ মিনিটের অনলাইনে ক্লাস হচ্ছে মহিলা জঙ্গি তৈরির। মহিলাদের শিক্ষিকের ভূমিকায় থাকছেন জইশ প্রধান মাসুদ আজহারের দুই বোন সাদিয়া আজহার এবং সামাইরা আজহার। এছাড়া জেহাদের পাঠ দেবেন পুলওয়ামায় হামলাকারীদের স্ত্রীরা। মহিলাদের কাছ থেকে পাকিস্তানি ৫০০ টাকা করে ফি নেওয়া হবে।
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
ঘর থেকে উদ্ধার তরুণ ইঞ্জিনিয়ারের দেহ, বাবার উদ্দেশে লেখা চিঠিতে হতাশার ইঙ্গিত
যন্তর মন্তরের কর্মসূচি ঘিরে বাড়ল চাপানউতোর, মুখোমুখি প্রশাসন ও ককরোচ জনতা পার্টি
সরযূ বক্ষে নৌকায় মদ-মাংসের আসর! ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ধৃত ৩
টানা বর্ষণের জেরে ভয়াবহ বিপর্যয়, উদ্ধারকাজে নেমেছে সেনা, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী
টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি, ভেসে গেছে ঘরবাড়ি ও গাড়ি, বাড়ছে উদ্বেগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের