নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার গঠন করেছে। চলতি বছরে আই লীগ জিতেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে এই দল। এর পরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
তৃণমূল ক্ষমতায় থাকাকালীন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট ছিল ডায়মন্ড হারবার। সেখান থেকেই ২০২২ সালে ফুটবলের দুনিয়ায় নতুন রূপে পা রাখে ডায়মন্ড হারবার। আর তার ৪ বছরেই দেশের সবচেয়ে বড়ো লীগে নিজেদের নাম তুলে ফেলল দলটি। কিন্তু ২০২৬ সালে রাজ্যে বিজেপি সরকার গড়ার পর নানা অভিযোগে জর্জরিত ক্লাব। অভিযোগ ওঠে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও। ক্লাবের গঠন ও পরিকাঠামো নিয়ে নানা অভিযোগ উঠেছে। তার জেরেই রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তদন্ত শুরুর নির্দেশ দিলেন। ক্রীড়ামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ডায়মন্ড হারবার এফসির প্র্যাক্টিসের মাঠ নিয়েও অভিযোগ উঠেছে। তার বক্তব্য, ওই মাঠ অনুমতি ছাড়া ব্যবহার করা হত। পালাবদল হতে প্রশাসনের সাহায্যে সেই মাঠ দখলমুক্ত করা হয়েছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেবে ক্রীড়া মন্ত্রক।
ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, 'ডায়মন্ড হারবারের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি আমরা। সঠিক নিয়ম মেনে ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে কি না তা নিয়ে অভিযোগ পেয়েছি। পাশাপাশি ক্লাব চালানোর অর্থ কোথা থেকে আসে, কোথায় অর্থ খরচ করা হয় তা নিয়েও অভিযোগ রয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।' ক্রীড়ামন্ত্রী আরও জানান, 'আলোচনার জন্য স্পনসরদের ডাকা হতে পারে। কোথা থেকে ক্লাব চালানোর টাকা আসছে, কীভাবে টাকার জোগান দেওয়া হচ্ছে তা দেখা হবে।' তবে ক্লাব কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
সচিনের থেকেও বড় হওয়ার ক্ষমতা রয়েছে, তবে সাফল্য ধরে রাখাই আসল পরীক্ষা
১০ মাসের লড়াই, রিহ্যাব ও অনিশ্চয়তা শেষে জ্যাভলিনে ফিরলেন সোনার ছেলে
অবসর নয়, এখনও খেলার ইচ্ছা হিটম্যানের! সিদ্ধান্তের ভার নির্বাচকদের উপরই দিলেন প্রাক্তন ক্রিকেটার
জাতীয় দলের তারকা ব্যাটার সামলাচ্ছেন RBI-এর দায়িত্ব, ক্রীড়া কোটায় পেয়েছিলেন চাকরি
সিনিয়রদের সঙ্গে দূরত্বে অস্বস্তি BCCI-তে, বিকল্প হিসেবে উঠে আসছে ভিভিএস লক্ষ্মণের নাম
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের