নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - ২০২৪ সালে পাকিস্তানের টেস্ট দলের কোচের ভূমিকায় এসেছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি। কোচের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, দলকে অন্য উচ্চতায় পৌঁছে দেবেন। তবে সেই দায়িত্বের আট মাসের মধ্যেই সিদ্ধান্ত বদলে ইস্তফা দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কারণ জানালেন গিলেস্পি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেশকিছু সিদ্ধান্ত মেনে নিতে পারেননি গিলেস্পি। প্রাক্তন অজি পেসার জানিয়েছেন , "আমি শুধুমাত্র পাকিস্তানের টেস্ট দলের কোচ ছিলাম। আমাদের দলের সহকারী কোচকে ছাঁটাইয়ের সময় আমার সঙ্গে এক বারও কথা বলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এটা মেনে নেওয়া যায় না। আরও অনেক বিষয় ছিল। অপমানিত বোধ করছিলাম। ওই পরিস্থিতিতে দায়িত্ব সামলানো যায় না। তাই ইস্তফা দিয়েছিলাম।"
গিলেস্পি প্রতিশ্রুতি দিলেও শুরুটা একেবারেই ভাল হয়নি পাকিস্তানের। বাংলাদেশের কাছে ০-২ ব্যবধানে হেরেছিল তারা। যদিও সেখান থেকে শিক্ষা নিয়ে ইংল্যান্ডকে দেশের মাটিতে ২-১ ব্যবধানে পরাস্ত করে পাকিস্তান। তবে দল নির্বাচন নিয়ে একাধিকবার পাক বোর্ডের সঙ্গে এক হতে পারেননি তিনি। এরপরই দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দায়িত্ব ছেড়ে দেন। অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘ কয়েকবছর নিজের সেরাটা উজাড় করে দেওয়ার পর পাকিস্তানকে শীর্ষে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে শেষমেষ অন্যান্য কোচের মত গিলেস্পিও হাল ছেড়ে দিতেই বাধ্য হন।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের